
প্রকাশ: ২৪ জুন ২০২২, ২১:৫৯

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড় এলাকা থেকে ৮৮ পিচ ইয়াবা ও ২৭৫ গ্রাম গাঁজাসহ একজন পলাতক আসামীকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুন) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, ৮৮ পিচ ইয়াবাসহ ফরিদপুর জেলার ধুলদি গোবিন্দুপুর এলাকার মো. ইমান আলী ফকির এর ছেলে মো. শামীম (৩০), ২৭৫ গ্রাম গাঁজাসহ গোয়ালন্দ উপজেলার ভাগলপুর এলাকার মো. জলিল শেখ এর ছেলে মোঃ মিঠু শেখ (২৫) ও পরোয়ানাভুক্ত পলাতক আসামী উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকার মো. আলমগীর খা এর মেয়ে রানী।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ফোর্স দৌলতদিয়া ও গোয়ালন্দে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে আটককৃতদের শুক্রবার আদালতে প্রেরন করা হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি