রবিবার, ১৪ জুন, ২০২৬৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অপরাধবাংলাদেশ

জামিনে মুক্ত হয়ে ধর্ষণ মামলা তুলে নিতে প্রাণ নাশের হুমকী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২২, ০:৩১

শেয়ার করুনঃ
জামিনে মুক্ত হয়ে ধর্ষণ মামলা তুলে নিতে প্রাণ নাশের হুমকী

কুমিল্লার দেবীদ্বারে ধর্ষণ মামলার ২ অভিযুক্ত আসামী জেল থেকে জামিনে বেড়িয়ে এসে মামলার বাদী ও ভিক্টিমকে মামলা তুলে নিতে প্রাণ নাশের হুমকী দিয়ে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

ন্যায় বিচারের আশায় ঘটনার পর থেকে হতদরিদ্র মামলার বাদী ও পিতৃহীন ভিক্টিম বিগত ৭ বছর ধরে আদালতে ঘুরে বেড়িয়ে ক্লান্ত হয়ে পড়েছেন। মামলা পরিচালনায় দির্ঘসূত্রিতায় পারিবারিক অসচ্ছল বাদীকে মামলা পরিচালনায় হিমসিম খেতে হচ্ছে। 

আরও

ভূরুঙ্গামারীতে অটোরিকশা চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে অটোরিকশা চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার

মামলার বাদী ও ভিক্টিম জানান, মামলার ২ আসামী হাসান ও আনোয়ার ৪ বছর কারাবাস থাকার পর ২০১৯ সালের নভেম্বর মাসে আদালত থেকে জামিনে আসেন। জামিনে এসে তাদেরকে মামলা তুলে নিতে প্রাণ নাশের হুমকী দিয়েই ক্ষান্ত ছিলনা, একাধিকবার অপহরনেরও চেষ্টা চালায়। রায়ের প্রতিক্ষায় বাদী ও ভিক্টিম পালিয়ে মানবেতর জীবন যাপন করে আসছেন ।

তারা আরো জানান, প্রতিবন্ধী একমাত্র ছেলের যখন ১০ বছর এবং আমার একমাত্র মেয়ে (ভিক্টিম)’র যখন ৭ বছর তখন আমার স্বামী মারা যান। আমার স্বামী সম্পদ বলতে ২ শতাংশ ভিটি জমি রেখে গেছেন। নিজের ভিক্ষাবৃত্তি এবং একমাত্র প্রতিবন্ধী পুত্রের ভিক্ষার আয়ে সংসারের ভরনপোষনই চালানো কষ্টকর উপরন্ত মামলা পরিচালনা খুবই কষ্ট হচ্ছে। 

আরও

হিলি স্থলবন্দর ট্রাক মালিক গ্রুপের সাধারণ সভা অনুষ্ঠিত

হিলি স্থলবন্দর ট্রাক মালিক গ্রুপের সাধারণ সভা অনুষ্ঠিত
ধর্ষণ মামলা
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

উল্লেখ্য ২০১৫ সালের ১২ মে দেবীদ্বার পৌর এলাকার বড়আলমপুর গ্রামের পিতৃহারা এক কিশোরী (১৫)কে গোমতী নদীর ভেরী বাঁধের উপর আশ্রিত একটি ঘরে ঢুকে ওইদিন রাত ৯টায় অভিযুক্ত এরশাদ মিয়া পিস্তল’র ভয় দেখিয়ে ঘর থেকে তুলে নিয়ে একই গ্রামের শাজাহানের ছেলে হাসান ও রেনু মিয়ার ছেলে আনোয়ার হোসেন’র হাতে তুলে দিয়ে সে পালিয়ে যায়। হাসান ও আনোয়ার ওই কিশোরীকে নিয়ে গোমতী ভেরীবাঁধের একটি ঝুপড়িতে নিয়ে ধর্ষণ করে। অভিযুক্তরা পালাক্রমে ধর্ষণের পর রাত ১ টায় কিশোরীকে তার বাড়ির সামনে অচেতন অবস্থায় ফেলে দিয়ে যায়।

বিষয়টি জানাজানি  হয়ে গেলে স্থানীয় মাতব্বরদের উদ্যোগে ঘটনার ৪দিন পর অর্থাৎ ১৬মে বড়আলমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সালিস ডাকা হয়। ওই সালিসে ধর্ষণের ঘটনাটি প্রমানীত হয় এবং ওই দিন বিকেল ৪টা পর্যন্ত সালিসে কোন সুরাহা না হওয়ায় হাসান ও আনোয়ারকে গনপিটুনি দিয়ে থানা পুলিশের নিকট সোপার্দ করা হয়। পরে আটক অভিযুক্ত ২জনের স্বীকারোক্তিতে দেবীদ্বার থানার উপ-পরিদর্শক(এসআই) জাকির সিকদারের নেতৃত্বে একদল পুলিশ নিয়ে গোমতী ভেরী বাঁধের উপর হাসানের দোচালা টিনের ঘরের কাঁচা মেঝেতে লোকিয়ে রাখা পিস্তলটি উদ্ধার করেন। পরে জানা গেল সেই পিস্তলটি ছিল খেলনা পিস্তল।  

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ওই ঘটনায় ১৬ মে ভিক্টিমের মা’ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০ (সংশোধনী/০৩ এর ৭/৯(৩)/৩০ ধারায় ৪ জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন। মামলা নং- ০৫, তারিখ- ১৬/০৫/২০১৫ইং।

মামলার আসামীরা হলেন, বড়আলমপুর (বিনাইপাড়) গ্রামের মাছ ব্যবসায়ি শাজাহান মিয়ার ছেলে মোঃ হাসান(২৩), একই গ্রামের মাছ ব্যবসায়ি রেনু মিয়ার ছেলে মোঃ আনোয়ার হোসেন(২৩), আব্দুল্লাহপুর গ্রামের গিয়াস উদ্দিন গেসু মিয়ার ছেলে এরশাদ(২৮) ও একই গ্রামের মালু মিয়ার ছেলে আরিফ (২০)।

আব্দুল্লাহপুর গ্রামের মালু মিয়ার ছেলে আরিফকে মামলার চার্জশীট থেকে বাদ দিয়ে ২০১৫ সালের ২২ সেপ্টেম্বর আদালতে ১৬০/১ চুড়ান্ত অভিযোগপত্র দাখিল করা হয়। ৩ অভিযুক্তের মধ্যে আব্দুল্লাহপুর গ্রামের গিয়াস উদ্দিন গেসু মিয়ার ছেলে এরশাদ মারা যান। 

ভিক্টিমের আইনজীবী এডভোকেট মোঃ শাহআলম জানান, ৮৫৯/১৫ নং মামলার বাদী ও ভিক্টিমকে মামলা তুলে নিতে নানাভাবে হুমকী প্রদর্শন করা হচ্ছে বলে শুনেছি। বাদী পক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে, আসামী পক্ষের যুক্তিতর্কের তারিখ বার বার পেছানো হলেও আগামী ২৯ জুন আসামী পক্ষের যুক্তিতর্কের শুনানীর তারিখ নির্ধারন করা হয়েছে। 

সর্বশেষ সংবাদ

সিঙ্গাপুর কানাডা নয় বেটার বাংলাদেশ চান প্রধানমন্ত্রী

সিঙ্গাপুর কানাডা নয় বেটার বাংলাদেশ চান প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে ইরানে তীব্র বিক্ষোভ

যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে ইরানে তীব্র বিক্ষোভ

খুলনায় ফজরের নামাজে গুলি-হামলা দুইজন আহত

খুলনায় ফজরের নামাজে গুলি-হামলা দুইজন আহত

দর্শনা সীমান্তে বিএসএফের পুশইন ব্যর্থ করল বিজিবি

দর্শনা সীমান্তে বিএসএফের পুশইন ব্যর্থ করল বিজিবি

টাইগারদের চোখ এখন হোয়াইটওয়াশে, ব্যাটিংয়ে বাংলাদেশ

টাইগারদের চোখ এখন হোয়াইটওয়াশে, ব্যাটিংয়ে বাংলাদেশ

এ সম্পর্কিত আরও পড়ুন

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

৫ আগস্ট পরবর্তী সময়ে ইনডিপেনডেন্ট টিভির দায়িত্বে বিএনপিপন্থী দাবিদার এক সাংবাদিক নিউজরুম প্রধানের পদে বসেন। টেলিভিশনটির এসোসিয়েট এডিটর তার মামা বিএনপির বড় নেতা এমন পরিচয় ব্যবহার করতে শুরু করে আর সাবেক ছাত্রলীগ নেতা সাদ্দামের ডান হাত ক্ষ্যাত  শিক্ষাবিটের এক সিনিয়র রিপোর্টার বনে যান সাবেক ছাত্রদল কর্মী। পাশাপাশি আরও কিছু হঠাৎ বনে যাওয়া বিএনপিপন্থী কর্মী মিলে শুরু করে ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলের চেষ্টা।

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশে রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়। আসকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক সহিংসতার ৫৮টি ঘটনা ঘটেছে। গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে সংস্থাটি জানায়, এসব ঘটনায় অন্তত দুজন নিহত

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

দীর্ঘদিন বিদেশে পালিয়ে থাকার পর হালট্রিপ কেলেঙ্কারির হোতা এবং সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজবীর হাসান দেশে ফিরে আটক হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বিশেষ একটি সংস্থা গ্রেপ্তার করে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন। বিমানবন্দর থানার উপপরিদর্শক এসআই আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

রাজধানীর কাফরুলে চাঁদা না দেয়ায় যাত্রীবাহী বাসে গুলি বর্ষণ ও আগুন ধরিয়ে দেয়ার ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত নেছার উদ্দিন ও তার সহযোগী দীপুকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার (৩ অক্টোবর) রাতে মিরপুর এলাকার একটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার (৪ অক্টোবর) সকালে তাদের কাফরুল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ঘটনাটি ঘটে শুক্রবার সকাল ৭টার দিকে, যখন

মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা, স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার বিল্লাল

মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা, স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার বিল্লাল

রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা ও ভাঙচুর চালানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় রমনা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বিল্লাল হোসেন তালুকদারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বুধবার রাত ১১টার দিকে এ হামলার ঘটনাটি ঘটে এবং এরই মধ্যে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে বহিষ্কার করা হয়েছে। সোহাগ পরিবহনের পরিচালক ফজলে রুবায়েত পাপ্পু জানান, কাউন্টারের সামনে দুজন ব্যক্তি ধূমপান করছিলেন। তাঁদের সরে যেতে অনুরোধ করা

জনপ্রিয় সংবাদ

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট ছাড়ের প্রস্তাব

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট ছাড়ের প্রস্তাব

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

শুল্ক পরিবর্তনে যে সকল পণ্যের দাম বাড়বে-কমবে

শুল্ক পরিবর্তনে যে সকল পণ্যের দাম বাড়বে-কমবে

ত্রিমাত্রিক নেশায় ধ্বংস হচ্ছে সরাইলের তরুণরা

ত্রিমাত্রিক নেশায় ধ্বংস হচ্ছে সরাইলের তরুণরা

রাতেই খার্গ দ্বীপ দখলের হুমকি, ইরানকে নতুন বার্তা ট্রাম্পের

রাতেই খার্গ দ্বীপ দখলের হুমকি, ইরানকে নতুন বার্তা ট্রাম্পের