
প্রকাশ: ২১ জুন ২০২২, ১৬:২৩

দিনাজপুরের হিলি স্থলবন্দরের পানামা পোর্ট এর ভিতরে ভুট্টা বোঝাই ভারতীয় ট্রাকের কেবিন থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে হিলি কাস্টমস কতৃপক্ষ। সোমবার (২০ জুন) রাত ৮ঃ০০ মিনিটে হিলি স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের ভিতরে ভারত থেকে আমদানিককৃত ভুট্টা বোঝাই ট্রাক (নং- ডব্লিউ বি- ২৩ / ডি ১৩৮১) এর কেবিন থেকে বিপুল পরিমানের মাদক দ্রব্য উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। ভারতীয় ট্রাকটিকেও জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে হিলি কাস্টমস এর উপ-কমিশনার কামরুল ইসলাম জানান, সোমবার রাত ৮ টায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিত্বে ভারত থেকে আমদানিকৃত ভুট্টা বোঝাই ট্রাকে বিভিন্ন ব্রান্ডের বিপুল পরিমাণ মাদকদ্রব্য আসছে। এমন সংবাদের ভিত্তিতে পানামা পোর্ট অভ্যন্তরে সতর্কতা অবলম্বন করে অভিযান চালিয়ে নং- ডব্লিউ বি- ২৩ / ডি ১৩৮১ এর ড্রাইভারে ক্যাবিনে তল্লাসি করে বিপুল পরিমানের মদ, ফেন্সিডিল ও নেশা ইনজেকশন উদ্ধার করা হয় এবং ভারতীয় ট্রাকটিও জব্দ করা হয়েছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ফেনসিডিল ৭৫ বোতল,বিভিন্ন প্রকার মদ ১০৩ বোতল, এ্যামপোল ১৩৬৩ পিচ।তিনি আরও বলেন, আগামীকাল তদন্ত সাপেক্ষে জব্দকৃত মাদকদ্রব্য, আটককৃত ট্রাক ও সংশ্লিষ্ট আমদানিকারকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি