রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬১৪ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

সরকার সহযোগিতা করতে বাধ্য: সিইসি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০২২, ২১:৩৬

শেয়ার করুনঃ
সরকার সহযোগিতা করতে বাধ্য: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আইন কানুন যেটা আছে, সরকার আমাদের সহযোগিতা করতে বাধ্য। সংসদ নির্বাচনে প্রচণ্ড সহিংসতা হলে আমরা পুরো আসনের নির্বাচন বাতিল করে দেবো, আমাদের সেই ক্ষমতা আছে।

সোমবার (১৩ জুন) নির্বাচন ভবনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর চার সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।  কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনীকালীন সরকার, বর্তমান যে সরকার তার ধরন পাল্টে যাবে। তখন পলিসি নিয়ে উনারা কাজ করবেন না। পৃথিবীর সব দেশেই এটা আছে। নির্বাচনের কাজে আমাদের সহায়তা করতে হবে।  

আরও

কুয়াকাটা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতির মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

কুয়াকাটা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতির মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

তিনি বলেন, টিআইবির প্রতিনিধি দলকে আমরা বলেছি, আইন কানুন যেটা আছে সরকার আমাদের সহযোগিতা করতে বাধ্য। সব নির্বাচনে আমরা সরকারের কাছে সহয়তাগুলো চাইবো এবং অবশ্যই সরকার সে সহযোগিতাগুলো করবে বলে আশা করি। সহায়তামূলত পুলিশ প্রশাসন ও জনপ্রশাসন কেন্দ্রিক আর ডিফেন্স মিনিস্ট্রি। অন্য কোনো মিনিস্ট্রি নিয়ে আমাদের মাথাঘামনোর কোনো দরকার নেই। জনপ্রশাসন যেহেতু জেলা ম্যাজিস্ট্রেটকে হেন্ডেল করে, তারপর পুলিশ প্রশাসনকে হেন্ডেল করে হোম মিনিস্ট্রি, আর সশস্ত্র বাহিনীকে যদি ইনভলব করা হয়, তাহলে ডিফেন্স মিনিস্ট্রি লাগবে।  

সিইসি বলেন, একই কথা বারবার বলেছি অসংখ্যবার, নির্বাচনটা অংশগ্রহণমূলক হওয়া খুবই প্রয়োজন। যেভাবেই হোক যদি মূল বিরোধী দল নির্বাচনে না আসে, তাহলে নির্বাচন স্বচ্ছ হোক, অস্বচ্ছ হোক, যাই হোক ওটার কিন্তু গুরুত্ব, গ্রহণযোগ্যতা অনেক কমে যাবে। কারণ ডেমোক্রেসির মূল কথাই হচ্ছে পজিশন এবং অপজিশন। আমরা নির্বাচনের মাধ্যমে যেটা দেখি সেটা কিন্তু গভমেন্ট নয়। তারপর জয়ী হয়ে যেটা পার্লামেন্টে আসে দ্যাট ইজ পার্ট অব দ্য গভমেন্ট, লেজিসলেটার। লেজিসলেটার কিন্তু  বিরোধী দলে যারা থাকেন তারা ট্রেজারি বেঞ্চ। তাদের কাজই হচ্ছে সমালোচনা করা। এই সমালোচনার মাধ্যমেই কিন্তু এক ধরনের জবাবদিহিতা গড়ে ওঠে এবং সতর্কতা হয়। এজন্য আমরা চাই নির্বাচনটা অংশহগ্রহণমূলক হোক।  

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

দৌলতদিয়ায় অভিযোগের পর মাঠে প্রশাসন, জব্দ বালু কাটার যন্ত্র

দৌলতদিয়ায় অভিযোগের পর মাঠে প্রশাসন, জব্দ বালু কাটার যন্ত্র

তিনি আরও বলেন, উনাদের বলেছি, আপনারা যারা পলিটিক্স করেন না, পলিটিক্সের ঊর্ধ্বে একটা অবস্থান আপনাদের আছে। দলগুলো প্রতিদিন যে আক্রমণাত্মক কমেন্টগুলো দিচ্ছে, সেখান থেকে সরিয়ে নিয়ে এসে যদি টেবিলে মুখোমুখি করা যায়, তাহলে আলোচনা হবে গঠনমূলক। টেবিলের বাইরে গিয়ে যদি ধারাবাহিকভাবে আক্রমণাত্মক বক্তব্য পরস্পর পরস্পরের বিরুদ্ধে দেয়, তাহলে কিন্তু দুরত্ব কমবে না। কারণ আমরা চাচ্ছি নির্বাচনে সব পার্টি অংশগ্রহণ করুক।  

সিইসি বলেন, সরকার হিসেবে যখন সরকার থাকবে, আমাদের জানা আছে আইনে আমাদের কী ক্ষমতা আছে, আমরা কিন্তু সে সহায়তা নিতে পারবো, সেটা হলো পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে। নির্বাচনকে যদি সহিংসতার কারণে বিঘ্নিত হয়ে যায় আমাদের ক্ষমতা আছে যে কোনো একটি সেন্টার বা নির্বাচনটা বাতিল করে দেবো। আমরা সে ব্যাপারে সতর্ক থাকবো। বিরূপ পরিবেশ যাতে না হয়, আমরা চাইবো নির্বাচনে যাতে ভোটারা যেতে পারে এবং নির্বিঘ্নে যেন ভোট দিতে পারে, সেই খবরটা আমরা রাখবো। আর সহিংসতা যদি প্রচণ্ড রকম হয়ে যায়, তাহলে আমরা ক্ষমতা ও দায়িত্ব যেটা রয়েছে সেই অনুযায়ী কাজ করবো।  

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনে নমিনেশন নিয়ে কত খরচ হয়, এর ফলে একটা মনস্তাতিক একটা বিষয় হয়ে দাঁড়ায় যে, জয়ী আমাকে হতেই হবে। যে পয়সা খরচ করেছি, তা তুলে আনতেই হবে। এর ফলে কিন্তু একটা সহিংস চরিত্র গড়ে ওঠে। এই জায়গা কীভাবে নিয়ন্ত্রণ হবে জানি না। তবে দলগুলোর নেতৃত্বকে উপলিব্ধ করা উচিত, নির্বাচনটা যেন বাণিজ্য না হয়। নমিনেশনটা এনে যে করেই হোক নির্বাচনে জিততে হবে, এই মানসিকতা যদি সরিয়ে আনা যায়, তাহলে আমাদের গণতন্ত্র, নির্বাচনী ব্যবস্থা ও বর্তমান অবস্থা থেকে তা উন্নত অবস্থায় পৌঁছাতে পারবে।  

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনের সময় যে সরকার থাকবে সেটাই নির্বাচনকালীন সরকার। অপজিশন থেকে যে দাবিগুলো করা হচ্ছে এগুলো নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই, যে তত্ত্বাবধায়ক সরকার সেটা কিন্তু আমাদের বিষয় নয়। এটা সাংবিধানিক বিষয়। পলিটিক্যাল লিডাররা যদি একমত হন তারা দেখবেন। আমার কাছে মনে হয় নির্বাচনকালীন সরকার নিয়ে বর্তমানে যে আইন আছে, সেটাই নির্বাচনকালীন সরকার। নির্বাচনের সময় তার সঙ্গে আমাদের ইন্টারঅ্যাকশন বেড়ে যাবে।

কুমিল্লা-৬ আসনের এমপিকে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশনা দিলেও তিনি মানেননি। এক্ষেত্রে সংসদ নির্বাচনে এমপিদের নিয়ন্ত্রণ করতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, নিয়ন্ত্রণ করতে পারবো কিনা জানি না। কতগুলো বিষয় আছে উনাকে চিঠি দিয়েছিলাম যেন উনি না থাকেন, যে যারা ভিভিআইপি তারা পারবেন না। কিন্তু সংসদ নির্বাচন যখন হবে, তখন তো তারা এলাকায় থাকবেন। উনারা সংসদীয় এলাকায়, নির্বাচনী এলাকায় থাকবেন। কিন্তু কিছু আচরণ ফলো করতে হবে। এই বিষয়টা তো আপেক্ষিক আমরা নিয়ন্ত্রণ করতে পারবো কি পারবো না। সুতরাং আমাদের চেষ্টা থাকবে।  

অপর এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, সব দেশেই তো দলীয় সরকারের অধীনেই হচ্ছে। ভারতেও হচ্ছে, বিলেতেও হচ্ছে, আমেরিকাতে হচ্ছে। সরকার কিন্তু সরকার। দল ভিন্ন জিনিস। আমরা যদি এই বিভাজনটা স্পষ্ট করতে পারি, এই মেসেজটা দিতে পারি, যখন কেবিনেট যেটাকে বলা হয়, রাষ্ট্রপতি থেকে বা প্রধানমন্ত্রী থেকে ডেপুটি.., এটাই কিন্তু মূল সরকার। বাকি যারা আছে সেটা কিন্তু আমলাতন্ত্র। কাজেই যে সরকার আছে, তারা কিন্তু শপথ নিয়েছেন- সংবিধানিক অনুযায়ী দায়িত্ব পালন করবো, সম আচরণ করবো, পক্ষপাতিত্ব করবো না। উনারা বলেন নাই, যে আমরা আমাদের দলকে আগামীতে আরও বেশি করে হেল্প করবো। স্বভাবই উনারা বলেন না। আমার বিশ্বাস উনারা উনাদের শপথটা জানেন। নির্বাচনের সময় অন্তত একাট সুষ্ঠু, সুন্দর নির্বাচনের স্বার্থে উনারা নির্বাচনকালীন সরকার থেকে সরকারের মতোই আচরণ করবেন। সরকারের মন্ত্রী হিসেবে বা কোনো দলের মন্ত্রী হিসেবে নয়।  

শপথ নিয়েও এর আগের কমিশন বা অনেকে শপথ রক্ষা করেননি এ বিষয়ে সিইসি বলেন, সেটা দেখা যাবে।  এর আগে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিইসিসহ অন্য কমিশনারদের সঙ্গে প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক করেন। বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে জানান সিইসি।  

জনপ্রিয় সংবাদ

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

বাম্পার ফলনেও শঙ্কায় মৌলভীবাজারের বোরো চাষিরা, জ্বালানি ও মজুত সংকট

বাম্পার ফলনেও শঙ্কায় মৌলভীবাজারের বোরো চাষিরা, জ্বালানি ও মজুত সংকট

জ্বালানি দাম বাড়ানো অপচয় ও পাচার ঠেকাতেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বালানি দাম বাড়ানো অপচয় ও পাচার ঠেকাতেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় গোপালপুরের দুজন বাস শ্রমিক নিহত

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় গোপালপুরের দুজন বাস শ্রমিক নিহত

সর্বশেষ সংবাদ

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

জরুরি সেবায় জ্বালানি রেশনিং প্রত্যাহার, সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা

জরুরি সেবায় জ্বালানি রেশনিং প্রত্যাহার, সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা

ব্যয় সাশ্রয়ে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর, একনেকে আলোচনা

ব্যয় সাশ্রয়ে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর, একনেকে আলোচনা

দৌলতদিয়ায় অভিযোগের পর মাঠে প্রশাসন, জব্দ বালু কাটার যন্ত্র

দৌলতদিয়ায় অভিযোগের পর মাঠে প্রশাসন, জব্দ বালু কাটার যন্ত্র

উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

এ সম্পর্কিত আরও পড়ুন

দৌলতদিয়ায় অভিযোগের পর মাঠে প্রশাসন, জব্দ বালু কাটার যন্ত্র

দৌলতদিয়ায় অভিযোগের পর মাঠে প্রশাসন, জব্দ বালু কাটার যন্ত্র

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে মাটি কাটার একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৬ এপ্রিল) দিনগত রাত প্রায় ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানকালে দৌলতদিয়া নৌ-পুলিশের ওসি ত্রিনাথ সাহাসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশাসন সূত্রে জানা যায়,

উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের উলিপুরে "কলেজের উন্নয়ন ভাবনা শীর্ষক" এক আলোচনা সভা কলেজের অধ্যক্ষ দেবব্রত রায়ের সভাপতিত্বে উলিপুর মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপ সচিব ড. অমিতাভ চক্রবর্তী।  ২৬ এপ্রিল রোববার সকাল ১১ টায় উলিপুর মহিলা ডিগ্রি কলেজের আয়োজনে কলেজ হলেরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক

বৈরি আবহাওয়ায় পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

বৈরি আবহাওয়ায় পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

বৈরি আবহাওয়া ও প্রচণ্ড ঝড়ো বাতাসের কারণে মানিকগঞ্জের গুরুত্বপূর্ণ পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রবিবার (২৬ এপ্রিল) বিকাল ৪টা ২৫ মিনিট থেকে এ নৌরুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা গেছে, আকস্মিক ঝড়ো হাওয়া ও প্রতিকূল আবহাওয়ার প্রভাবে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠে। নদীতে তীব্র স্রোত ও বড় বড়

ঝালকাঠিতে দুই বছর পর যমুনা ওয়েল বার্জ ডিপোতে ডিজেল বিক্রি শুরু

ঝালকাঠিতে দুই বছর পর যমুনা ওয়েল বার্জ ডিপোতে ডিজেল বিক্রি শুরু

দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর ঝালকাঠির যমুনা ওয়েল কোম্পানির ভাসমান বার্জ ডিপুতে পুনরায় ডিজেল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। রবিবার দুপুরে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে ডিপুটির কার্যক্রম চালু করেন প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার (অপারেশন্স) মো. জসিম উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিপুর ডিএস আবুল বাশার, ট্যাংক লরি মালিক সমিতির বরিশাল বিভাগীয় সাধারণ সম্পাদক মীর আহসান পারভেজ এবং ঝালকাঠি চেম্বার অব কমার্সের পরিচালক

গোয়ালন্দে অভিভাবক বিশ্রামাগার ও হেল্প ডেস্ক পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক

গোয়ালন্দে অভিভাবক বিশ্রামাগার ও হেল্প ডেস্ক পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় চলমান এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য জেলা পরিষদ প্রশাসক কর্তৃক স্থাপিত হেল্প ডেস্ক ও অভিভাবকদের জন্য বিশ্রামাগার পরিদর্শন করেছেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম মিয়া। রবিবার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া উপজেলার প্রথমে গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি