
প্রকাশ: ১৩ জুন ২০২২, ১৬:৪৪

নওগাঁর মহাদেবপুরে মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) কে অবমানা করে ফেসবুকে অবমাননাকর মন্তব্য করায় পল্লব কুমার মহন্ত নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। আটকের পর রবিবার বিকেলে শিশু আদালত ১ এর মাধ্যমে তাকে শিশু সংশোধানাগারে পাঠানো হয়।এর আগে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এলাকাবাসী তার বাড়ীর সামনে থেকে তাকে আটক করে থানায় খবর দিলে পুলিশ গিয়ে রাত ২ টার দিকে থানায় নিয়ে আসে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত দুই দিন আগে ( শুক্রবার) সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র পল্লব কুমার মহন্ত তার ফেসবুক আইডি থেকে মহানবী (সাঃ) কে কটুক্তি করে ফেসবুকে একটি ভিডিওতে মন্তব্য করে। তার সে কটুক্তিপূর্ণ মন্তব্য ফেসবুকে ভাইরাল হলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরাসহ ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন। তারা মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) এর অবমাননার প্রতিবাদে ও পল্লব কুমার মহন্তকে গ্রেফতারের দাবীতে মিছিল বের করে। আটককৃত পল্লব কুমার মহন্ত স্থানীয় সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা সদরের দক্ষিণ দুলালপাড়া গ্রামের পরিমল কুমার মহন্তের ছেলে।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো.আজম উদ্দিন মাহমুদ জানান, আটককৃত পল্লব কুমার মোহন্তের বিরুদ্ধে ৫৪ ধারায় মামলা দায়ের করে রোববার (১২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে আদালতের মাধ্যমে শিশু সংশোধানাগারে পাঠানো হয়েছে।এ বিষয়ে মহাদেবপুর উপজলা নির্বাহী অফিসার ( ইউএনও) মে. মিজানুর রহমান বলেন, ফেসবুক আইডিতে মহানবীকে নিয়ে অভিযুক্ত স্কুল ছাত্র অবমাননাকর মন্তব্য করে। পরবর্তীতে তাকে আটক করা হয়। সকলকে আইনের প্রতি আস্থা রাখার অনুরোধ করছি।
কোনো ট্যাগ পাওয়া যায়নি