
প্রকাশ: ১২ জুন ২০২২, ২:০

আশাশুনি উপজেলার বড়দলে স্কুল ছাত্রী গলায় ওড়না দিয়ে ফাঁস আটকে আত্মহত্যা করেছে। শনিবার দুপুরে ঘরের দোলনার আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস আটকে আত্মহত্যা করে।
মধ্যম বড়দল গ্রামের আছানুর গাজীর মেয়ে ৪র্থ শ্রেণির ছাত্রী আফসানা খাতুন (৯) বেলা ১১ টার দিকে ঘরের দোলনার আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস আটকে আত্মহত্যা করে। জানতে পেরে তৎক্ষণাৎ স্থানীয় ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আত্মহত্যার সঠিক কারণ জানা না গেলেও ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা জানান, তার মাথার দোষ ছিল। ভাইবোনে গোলযোগের জের ধরে সে মাথা ঠিক রাখতে না পেরে আত্মহত্যা করতে পারে বলে ধারনা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেছেন।