
প্রকাশ: ১১ জুন ২০২২, ২২:৩১

সাভারের পৌরসভা এলাকায় হাত -পা বাঁধা অবস্থায় পরিত্যক্ত জঙ্গল থেকে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যাক্তির গলায় গামছা পেচানো ও প্লাস্টিকের রশি দিয়ে হাত -পা বাঁধা ছিল।শনিবার (১১ জুন) সকালে পৌর এলাকার আনন্দপুর সিটি ল্যান্ড এলাকায় পরিত্যক্ত জঙ্গলে মরদেহটি উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় সনাক্ত করা যায়নি। স্থানীয়রা জানায়, সকালে সেই পরিত্যক্ত জঙ্গলের ময়লা ফেলতে গিয়েছিলো পাশের বাড়ির এক নারী। এসময় তিনি মরদেহটি দেখতে পায়৷ তার প্লাস্টিকের তার দিয়ে হাত-পা বাঁধা ও গলা গামছা দিয়ে পেচানো অবস্থায় দেখে। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (এসআই) রুবেল আহমেদ বলেন, আমরা ঘটনা স্থল থেকে মরদেহটি উদ্ধার করেছি। অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর কর্মকর্তারা এসেছেন। তারা পরিচয় সনাক্তের চেষ্টা করছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি