
প্রকাশ: ৮ জুন ২০২২, ১৭:২১

জয়পুরহাটের পিকআপ-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।বুধবার (৮ জুন) সকালে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (৭ জুন) রাতে ক্ষেতলাল উপজেলার মোলামগাড়ী-দুপচাঁচিয়া সড়কের শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার শিবপুর পূর্বপাড়া গ্রামের আকরাম হোসেনের ছেলে সাহাদুল ইসলাম (২৮) ও বগুড়ার শিবগঞ্জ উপজেলার সিদ্দিপুর গ্রামের মদন কামারের ছেলে শ্যামল বৈরাগী (৩২)।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী জানান, নিহত শাহাদুল ও শ্যামল একটি অটোভ্যানে করে মধুপুকুর এলাকা থেকে শিবপুর বাজারে যাচ্ছিলেন। পথে উপজেলার শিবপুর এলাকায় দুপচাঁচিয়াগামী পিকআপের সঙ্গে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ভ্যানে থাকা দুই যাত্রী নিহত হয়েছেন।তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই পিকআপসহ চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে তাকে আটক করতে পুলিশের অভিযান চলছে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি