মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬১২ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

কুয়াকাটায় নিখোঁজ পর্যটক পুলিশ হেফাজতে! পুরোটাই রহস্যে ঘেরা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৭ জুন ২০২২, ১:৪৩

শেয়ার করুনঃ
কুয়াকাটায় নিখোঁজ পর্যটক পুলিশ হেফাজতে! পুরোটাই রহস্যে ঘেরা

কুয়াকাটা সমুদ্রে নিখোঁজ কথিত পর্যটক ফিরোজ শিকদার এখন মহিপুর থানা পুলিশের হেফাজতে রয়েছেন। বেনাপোল বন্দর থেকে মাইক্রোবাসে মঙ্গলবার ভোররাতে মহিপুর থানায় পৌঁছায় ফিরোজ তাঁর বড় ভাই মাসুম শিকদার। মঙ্গলবার দুপুরে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল খায়ের গণমাধ্যম কর্মীদের সামনে হাজির করে ফিরোজকে। কিভাবে তিনি কুয়াকাটা সৈকতে সাঁতার কাটতে নেমে চেন্নাই পৌঁছালেন, এমন প্রশ্ন ছিল সাংবাদিকদের। এসময় ফিরোজ সিকদারের কথাবার্তা ছিল অসংলগ্ন ও রহস্যে ঘেরা। তার কথা বার্তা শুনে মনে হয়েছে পুরো কাহিনীই মনগড়া কল্প কাহিনীূ।

ফিরোজ পুলিশ ও সাংবাদিকদের জানান, আত্মীয় ও বন্ধুদের সাথে কুয়াকাটায় বেড়াতে এসে গত ২৭ মে দুপুরে গোসল করার সময়ে ঢেউয়ের তোড়ে ডুবে যায়। ১৫/২০ মিনিট পর পানির উপরে উঠে একটি কলাগাছ পেয়ে সেটি নিয়ে ৫/৬ঘন্টা সাগরে ভাসার পর একটি ভারতীয় মাছ ধরার ট্রলারের জেলেরা তাকে উদ্ধার করে। 

আরও

গরু চুরিতে বাধা, নবাবগঞ্জে যুবককে কুপিয়ে দুই গরু লুট

গরু চুরিতে বাধা, নবাবগঞ্জে যুবককে কুপিয়ে দুই গরু লুট

২৮ মে শনিবার শেষ বিকালে নৌবাহিনীর একটি জাহাজে তাকে তুলে দেয় জেলেরা। এরপর ৫/৬ দিন সেই জাহাজটি সাগরে চলার পর তাদের অফিসে নিয়ে আসে। তখন ফিরোজ জানতে চাইলে নৌ-বাহিনী বলে এটি চেন্নাই। এমন সময় একজন অফিসার কাগজে একটি স্বাক্ষর রেখে তাকে দুইহাজার রুপি দিলে এক হাজার পঞ্চাশ রুপি দিয়ে একটি মোবাইল সেট কিনেছিল। 

পরে কোন এক অফিসার তাকে একটি মোবাইল সিম দিলে সেই সিম মোবাইলে ভরে গত শনিবার দুপুরে তার ভাই মাসুদ শিকদারকে ফোন দিয়ে সবঘটনা তুলে ধরে। এরপর বিকালে নৌবাহিনীর অফিসাররা চেন্নাই বিমানবন্দরে নিয়ে যায় এবং রাত ১০টায় বিমানে তাকে কোলকাতায় পাঠানো হয়। একদিন রাখার পর সোমবার সকালে তাকে ট্রেনে উঠিয়ে দেয়া হয়। 

আরও

রহস্যে ঘেরা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

মেয়ে-বোনের খোঁড়া কবরে পুলিশের পাহারায় গভীর রাতে দাফন মুক্তিযোদ্ধা মানিক পশারী

মেয়ে-বোনের খোঁড়া কবরে পুলিশের পাহারায় গভীর রাতে দাফন মুক্তিযোদ্ধা মানিক পশারী

ট্রেন থেকে নেমে ৪০ টাকায় সিএনজিতে চড়ে দুপুরে বেনাপোল চেকপোষ্টে তার কাছ থেকে বিমান, ট্রেন এবং মোবাইল ফোন কেনার সকল কাগজপত্র রেখে দেয়। এসময় তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে সিমটিও রেখে খালি সেটটি দিয়ে দেয়।

 পরে বেনাপোল পাড় হয়ে বাংলাদেশের অংশে আসলে পুলিশ তার পাসপোর্টসহ কাগজপত্র দেখতে চায়। কিন্তু ফিরোজ তখন কিছুই দেখাতে পারেনি। এসময় তার বাড়ির লোকজন সেখানে উপস্থিত আছে এবং তার কোন এক নিকটাত্মীয় কাষ্টমসে চাকুরি করে তার রেফারেন্স দেয়। এবং মহিপুর থানায় তার নিখোজ হবার জিডির কপি দেখায় পুলিশকে। পরে ইমিগ্রেশন ইনচার্জ মহিপুর থানার সাথে যোগাযোগ করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করে ফিরোজকে।

ভারতের চেন্নাই শহরে নৌ-বাহিনীর হেফাজতে থাকার একদিন পর একটি মোবাইল ফোন কিনে দেওয়াসহ বিমানযোগে কোলকাতা পৌঁছাবার যাবতীয় ব্যবস্থা করেন তারা। এরমধ্যে ফোন ক্রয়ের ক্যাশমেমো, সিম সংগ্রহ এবং বিমান ও ট্রেনে যাত্রী হিসেবে বেনাপোল সীমান্তে পৌঁছানো পর্যন্ত যেসব কাগজপত্র তাঁর হাতে থাকবার কথা এর কিছুই দেখাতে পারেন নি ফিরোজ। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এবিষয়ে কলাপাড়া উপজেলা জেলে ফিশিং ট্রলার মাঝি সমবায় সমিতির সভাপতি নুরু মাঝি বলেন, লবাণাক্ত সমুদ্রের পানিতে ৫/৬ ঘন্টা কেউ ভাসমান থাকলে চেহারা ও ত্বকের দৃশ্যমান পরিবর্তন ঘটবে। কিন্তু ফিরোজের বেলায় তার কোন কিছুই স্পষ্ট ছিলনা। পুলিশের ধারণা, রহস্যজনক কারণে ফিরোজ নিখোঁজের গল্প সাজিয়ে থাকতে পারে।

 

বেনাপোল পোর্ট থানার ওসি বিএম কামাল হোসেন জানান, আমাদের কাছে ফিরোজ শিকদারকে পাঠানো হয়েছে ইমিগ্রেশন থেকে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করার জন্য। সেই অনুযায়ী আমরা ফিরোজ শিকদারকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছি। তার কাগজপত্র বা পাসপোর্ট ছিল কিনা সেটি দেখার বিষয় ইমিগ্রেশন পুলিশের আমাদের না। ইমিগ্রেশন পুলিশই ভাল বলতে পারবে কিভাবে ফিরোজ ভারত থেকে বাংলাদেশে আসছে।

বেনাপোল ইমিগ্রেশন ইনচার্জ ইন্সপেক্টর মোঃ ইলিয়াস জানান, ইমিগ্রেশনে তাকে আটকানোর পর আমরা তাকে জিঙ্গসাবাদ করেছি। সে বলেছে ওপারের একটা লোক তাকে দিয়ে গেছে। এখন কোন লোক কিভাবে তাকে দিয়ে গেছে সেটি ফিরোজই বলতে পারে। আমার দায়িত্ব ছিল তাকে পোর্ট থানায় পাঠানো, আমি সেখানে পাঠিয়েছি।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, ফিরোজ কুয়াকাটা সৈকতে এসে এরপরে সাগরে ভেসে গিয়েছেন কীনা সেটি স্পষ্ট না হলেও বেনাপোল সীমান্ত থেকে মহিপুরে এসেছেন এটি সত্য। তবে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে পরবর্তী আইনগত সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্যঃ গত ২৭ মে ফিরোজ সিকদার বন্ধুদের সাথে সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ হয়। এরপর অনেক খোঁজাখুজির পর ফিরোজকে পাওয়া যায়নি। ফিরোজের বাড়ি গলাচিপা থানার আমখোলা গ্রামে। তার বাবার নাম মিলন সিকদার। 

এ সম্পর্কিত আরও পড়ুন

কুয়াকাটাসহ পটুয়াখালীতে বৌদ্ধধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উদযাপন

কুয়াকাটাসহ পটুয়াখালীতে বৌদ্ধধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উদযাপন

আত্মশুদ্ধি, অশুভকে বর্জন এবং সত্য ও সুন্দরের পথে চলার প্রত্যয়ে পটুয়াখালীর কুয়াকাটাসহ কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার বৌদ্ধধর্মাবলম্বীরা পালন করছেন তাঁদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। সোমবার (২৬ অক্টোবর) সকালে বুদ্ধপূজা ও পঞ্চশীল প্রার্থনার মধ্য দিয়ে দিনটির আনুষ্ঠানিকতা শুরু হয়। উৎসব উপলক্ষে বিভিন্ন পাড়া থেকে শত শত রাখাইন নারী-পুরুষ কুয়াকাটার কেরানীপাড়ার শ্রীমঙ্গল বৌদ্ধবিহারে সমবেত হন। দিনভর তাঁরা প্রদীপপূজা, পবিত্র ত্রিপিটক পাঠ,

কলাপাড়ায় সবজিক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

কলাপাড়ায় সবজিক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় রাতে সবজিক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নুর ইসলাম ফকির (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদরপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মাছের ঘেরের গভীর তলদেশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন। নিহত নুর ইসলাম একই ইউনিয়নের সদরপুর গ্রামের বাসিন্দা হলেও তাঁর জন্মস্থান কলাপাড়া

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ৮ ইউনিট

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ৮ ইউনিট

ঢাকার কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে এ আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে কারখানাটিতে আগুন লাগার খবর আসে। খবর পাওয়ার সাত মিনিটের

ভারতে পাচারের আগে পাঁচবিবিতে ২১৫ কেজি পাথর উদ্ধার

ভারতে পাচারের আগে পাঁচবিবিতে ২১৫ কেজি পাথর উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবিতে ভারতে পাচারের আগেই ২১৫ কেজি ওজনের একটি কালো বেলেপাথর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও স্থানীয় প্রশাসন। এ ঘটনায় শ্রী কৃষ্ণ (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার করা পাথর ও অন্যান্য জব্দ সামগ্রীর মোট সিজার মূল্য ১ কোটি ৭ লাখ ৫১ হাজার টাকা। সোমবার (২৬ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জয়পুরহাট

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে এ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার অপরাজয়-৭১ এলাকায় চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালান বিজিবি সদস্যরা। নির্বাচনী এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিজিবির ঠাকুরগাঁও

জনপ্রিয় সংবাদ

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

সোনারগাঁয়ে বাসায় ফেরার পথে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

সোনারগাঁয়ে বাসায় ফেরার পথে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

২২ দিনের নিষেধাজ্ঞা, সরকারি চালও জোটেনি ৩ হাজার ২৯৪ জেলের

২২ দিনের নিষেধাজ্ঞা, সরকারি চালও জোটেনি ৩ হাজার ২৯৪ জেলের

সর্বশেষ সংবাদ

জ্বালানি থেকে প্রযুক্তি, বাংলাদেশ-জাপান সহযোগিতায় নতুন দিগন্তের আহ্বান

জ্বালানি থেকে প্রযুক্তি, বাংলাদেশ-জাপান সহযোগিতায় নতুন দিগন্তের আহ্বান

জাপানে এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাপানে এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

৫৬ বছর পর স্কুলের টানে কলকাতা থেকে ঝালকাঠিতে ছুটে এলেন তিন বন্ধু

৫৬ বছর পর স্কুলের টানে কলকাতা থেকে ঝালকাঠিতে ছুটে এলেন তিন বন্ধু

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

পরাজয়ের আশঙ্কায় আরব ভোটারদের ভিডিও করবে নেতানিয়াহুর দল

পরাজয়ের আশঙ্কায় আরব ভোটারদের ভিডিও করবে নেতানিয়াহুর দল