
শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) প্রথম সংশোধন শীর্ষক প্রকল্পের আওতায় শিশুদের জন্য উপযোগী বিশ্ব গড়ে তোলায় প্রত্যয়ে বরিশালের হিজলা উপজেলায় উদ্বোধন করা হলো শিশু মেলা ২০২২। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ।
বরিশাল জেলা তথ্য অফিসের আয়োজনে এবং হিজলা উপজেলা প্রশাসনের সহযোগিতায় ৪ জুন শনিবার দুপুর বারোটায়, উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত দুদিন ব্যাপি শিশু মেলার প্রথম দিনের শুরুতে শিশুদের নিয়ে একটি বর্ণাঢ্য র্র্যালী বের হয়। উপজলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে র্র্যালীটি মেলার মাঠে এসে শেষ হয়।

এরপর শান্তির পায়রা অবমুক্ত করার পরে বরিশাল জেলা তথ্য অফিসের পরিচালক জাকির হোসেন এর সভাপতিত্বে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে হিজলা উপজেলার ঊনিশটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে ফ্রি ইন্টারনেটের আওতায় ওয়াই ফাই রাউটার বিতরণ করা হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী, উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ, গণ যোগাযোগ অধিদপ্তরের প্রকৌশলী মোঃ আজির উদ্দিন, ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম, অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল গাফফার, ইউপি চেয়ারম্যানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক অফিসার মোঃ মহিউদ্দিন।