মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬১৫ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

সংকট মোকাবিলায় সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২২, ২১:১২

শেয়ার করুনঃ
সংকট মোকাবিলায় সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব

কোভিড-১৯ মহামারি এবং রাশিয়া-ইউক্রেন সংঘাতের পটভূমিতে আঞ্চলিক সংকট মোকাবিলায় অর্থনৈতিক সহযোগিতা জোরদারে পাঁচটি প্রস্তাব রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (২৩ মে) জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসক্যাপ) ৭৮তম অধিবেশনে সম্প্রচারিত একটি ভিডিও বার্তায় তিনি এ প্রস্তাব দেন। 

শেখ হাসিনা বলেন, ‘অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে এবং পরিস্থিতি মোকাবিলায় যৌথ পদক্ষেপ প্রয়োজন। আমি যে প্রস্তাবগুলো রেখেছি সেগুলো ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে এসক্যাপ বিবেচনা করতে পারে এবং অবিলম্বে পরিস্থিতি মোকাবিলায় যৌথ পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’তিনি বলেন, আমি যে পাঁচটি পদক্ষেপের প্রস্তাব করতে চাই, সেগুলো এসক্যাপ বিবেচনা করতে পারেন।

আরও

একদিনের ব্যবধানে রাউজানে গুলিতে যুবদল কর্মী নিহত

একদিনের ব্যবধানে রাউজানে গুলিতে যুবদল কর্মী নিহত

শেখ হাসিনা তার প্রস্তাবগুলোতে জ্ঞান এবং উদ্ভাবনের জন্য সহযোগিতার সুবিধার্থে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং জলবায়ু পরিবর্তনের শিকার দেশগুলোতে পর্যাপ্ত তহবিল এবং প্রযুক্তি বরাদ্দের জন্য সদস্য রাষ্ট্রগুলোকে একত্রিত হয়ে সহায়তা করার ও পরামর্শ দেন।প্রধানমন্ত্রী আরেকটি প্রস্তাবে ‘কর্মসংস্থান সৃষ্টি এবং তথ্যপ্রযুক্তি বৃদ্ধির জন্য আইসিটি’র প্রসারের কথা বলেন যা, চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় পরিষেবাগুলোকে সক্ষম করবে।’

শেখ হাসিনা বলেন, বিশ্ব যখন কোভিড-১৯ মহামারির প্রভাব পুনরুদ্ধার করতে হিমশিম খাচ্ছে, তখন রুশ-ইউক্রেনীয় সংঘাত বৈশ্বিক অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখা দিয়েছে। তিনি বলেন, ‘দরিদ্র এবং উন্নয়নশীল দেশগুলো যুদ্ধে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে।’প্রধানমন্ত্রী বলেন, অধিবেশনের থিম, ‘এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকসই উন্নয়ন অগ্রসর করার জন্য একটি সাধারণ এজেন্ডা,’ একটি টেকসই বিশ্বের জন্য আঞ্চলিক সহযোগিতা, অংশীদারিত্ব এবং সংহতি জোরদার করতে সঠিকভাবে পদক্ষেপ বেছে নেওয়া হয়েছে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

হিলিতে হাম-রুবেলার উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

হিলিতে হাম-রুবেলার উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

তিনি উল্লেখ করেন, বাংলাদেশকে ২০২৬ সালে এলডিসি থেকে স্নাতক হওয়ার সুপারিশ করা হয়েছে। এটি আমাদের পরিকল্পিত উন্নয়ন যাত্রার বৈশ্বিক স্বীকৃতি যা, আমরা গত ১৩ বছর ধরে অনুসরণ করছি। তার সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি জ্ঞানভিত্তিক উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।সরকারপ্রধান বলেন, ‘জনগণই আমাদের উন্নয়ন সাধনার কেন্দ্রবিন্দু, এসডিজিতেও তাই। আমাদের সরকার এসডিজিতে দেওয়া কাঠামোর পরিকল্পিত নথিতে সামাজিক অন্তর্ভুক্তি, অর্থনৈতিক উন্নয়ন, পরিবেশগত সুরক্ষা এবং আইসিটির একীভূূতকরণের চ্যালেঞ্জ অন্তর্ভুক্ত করেছে।

তিনি বলেন, আমাদের সরকার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যা এসডিজি-১ এবং এসডিজি-২ এর মূল প্রতিপাদ্য। কোভিড-১৯ মহামারি বিশ্বের বেশিরভাগ দেশের স্বাস্থ্য ব্যবস্থা এবং অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে। দরিদ্র এবং উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছিল।প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে মহামারি মোকাবিলা করার সময় তার সরকার জীবন ও জীবিকার মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছে। আমাদের সময়োপযোগী এবং বিচক্ষণ পদক্ষেপগুলো সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা পরিচালনা করতে ব্যাপকভাবে সাহায্য করেছে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

তিনি বলেন, দক্ষিণ এশিয়ার অনেক দেশ নেতিবাচক বা নামমাত্র জিডিপি প্রবৃদ্ধি অর্জন করলেও মহামারি চলাকালীন বাংলাদেশ একটি প্রশংসনীয় প্রবৃদ্ধি বজায় রেখেছে। আমরা ২০২১-২২ সালে ৭ শতাংশের বেশি জিডিপি প্রবৃদ্ধির আশা করছি। তার সরকার ইতোমধ্যে প্রায় সকল নির্দিষ্ট জনগোষ্ঠীকে টিকা দেওয়ার আওতায় এনেছে।ক্লাইমেট ভালনারেবল ফোরাম-সিভিএফ-এর চেয়ার হিসেবে তিনি বলেন, বাংলাদেশ জ্বালানি স্বাধীনতা অর্জনের লক্ষ্যে ‘মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা’র খসড়া তৈরি করেছে এবং বাংলাদেশের অগ্রযাত্রাকে ঝুঁকিপূর্ণ জায়গা থেকে সমৃদ্ধির দিকে, স্থিতিস্থাপকতার দিকে নিয়ে গেছে।

তিনি বলেন, ‘আমরা আঞ্চলিক সহযোগিতাকে ভাগ করা সমৃদ্ধির জন্য সবচেয়ে কার্যকর বিকল্প হিসেবে দেখি।’ বাংলাদেশ সার্ক, বিমসটেক, বিবিআইএন, বিসিআইএম-ইসি এবং ত্রিপক্ষীয় হাইওয়ের মতো বিভিন্ন আঞ্চলিক উদ্যোগে যুক্ত রয়েছে।প্রধানমন্ত্রী বলেন, ‘সাউথ-সাউথ নেটওয়ার্ক ফর পাবলিক সার্ভিস ইনোভেশন’ প্রতিষ্ঠা বাংলাদেশের বিশেষজ্ঞদের এসডিজিসহ বিভিন্ন বিষয়ে তাদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করতে সাহায্য করে।’

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ক্রস-বর্ডার পেপারলেস ট্রেড, এশিয়া-প্যাসিফিক ট্রেড অ্যাগ্রিমেন্ট, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ নেটওয়ার্কিং, নবায়নযোগ্য জ্বালানি এবং ইউএন এসক্যাপ-এর অন্যান্য উদ্যোগের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। আমরা এশিয়ান হাইওয়ে ও ট্রান্স-এশিয়ান রেলওয়ে এবং অন্যান্য পদক্ষেপের জন্য ‘এসক্যাপ’এর উদ্যোগকে সমর্থন দিয়েছি।তিনি উল্লেখ করেন,  বাংলাদেশ ১১ লাখ জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের আশ্রয় দিয়েছে এবং এই মানবিক সংকট নিরাপত্তার ক্ষেত্রে মারাত্মক হুমকি সৃষ্টি করেছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এই বাস্তুচ্যুত মিয়ানমারের শরণার্থীদের  নিরাপদ, টেকসই এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো আগ্রহ এবং সক্রিয় সমর্থন আশা করি। অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে এবং পরিস্থিতি মোকাবিলায় যৌথ পদক্ষেপ প্রয়োজন।তিনি বলেন, ‘আমি যে প্রস্তাবগুলো রেখেছি সেগুলো ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে এসক্যাপ বিবেচনা করতে পারে এবং অবিলম্বে পরিস্থিতি মোকাবিলায় যৌথ পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’

জনপ্রিয় সংবাদ

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

বড় অর্থনৈতিক চ্যালেঞ্জে পড়েছে বিএনপি সরকার: ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন

বড় অর্থনৈতিক চ্যালেঞ্জে পড়েছে বিএনপি সরকার: ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন

বরিশালে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

বরিশালে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

বর্তমান সরকারকে ফ্যাসিবাদী শাসনের ভূতে ধরেছে: গোলাম পরওয়ার

বর্তমান সরকারকে ফ্যাসিবাদী শাসনের ভূতে ধরেছে: গোলাম পরওয়ার

সর্বশেষ সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন দ্রুত শুরু করবে সরকার

স্থানীয় সরকার নির্বাচন দ্রুত শুরু করবে সরকার

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে আইনজীবীদের আবেদন

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে আইনজীবীদের আবেদন

মৌলভীবাজারে ঝড়ের তাণ্ডবে ভেঙেছে খুঁটি, ছিঁড়েছে শতাধিক বিদ্যুৎ লাইন

মৌলভীবাজারে ঝড়ের তাণ্ডবে ভেঙেছে খুঁটি, ছিঁড়েছে শতাধিক বিদ্যুৎ লাইন

হিলিতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ ইনজেকশন জব্দ

হিলিতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ ইনজেকশন জব্দ

শ্রীমঙ্গলে শতবর্ষী সরকারি বালিকা বিদ্যালয়ে নেই একজন নারী শিক্ষকও

শ্রীমঙ্গলে শতবর্ষী সরকারি বালিকা বিদ্যালয়ে নেই একজন নারী শিক্ষকও

এ সম্পর্কিত আরও পড়ুন

মৌলভীবাজারে ঝড়ের তাণ্ডবে ভেঙেছে খুঁটি, ছিঁড়েছে শতাধিক বিদ্যুৎ লাইন

মৌলভীবাজারে ঝড়ের তাণ্ডবে ভেঙেছে খুঁটি, ছিঁড়েছে শতাধিক বিদ্যুৎ লাইন

মৌলভীবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় দফায় দফায় কালবৈশাখী ঝড় আঘাত হেনে ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি করেছে। ঝড়ের তাণ্ডবে জেলার বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে, ফলে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, রাজনগরসহ জেলার বিভিন্ন এলাকায় থেমে থেমে অন্তত চারবার কালবৈশাখী ঝড় বয়ে যায়। প্রবল ঝড়ে অসংখ্য গাছ উপড়ে পড়ে বিদ্যুৎ লাইনের ওপর, যার ফলে বহু স্থানে

হিলিতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ ইনজেকশন জব্দ

হিলিতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ ইনজেকশন জব্দ

জয়পুরহাট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৭ এপ্রিল) ভোরে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর অধীনস্থ দক্ষিণ বাসুদেবপুর বিওপির একটি চৌকস টহল দল হিলি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব অবৈধ পণ্য জব্দ করে। বিজিবি সূত্রে জানা যায়, দক্ষিণ বাসুদেবপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মো. আলাউদ্দিনের নেতৃত্বে ভোর আনুমানিক ৫টা ১৫

শ্রীমঙ্গলে শতবর্ষী সরকারি বালিকা বিদ্যালয়ে নেই একজন নারী শিক্ষকও

শ্রীমঙ্গলে শতবর্ষী সরকারি বালিকা বিদ্যালয়ে নেই একজন নারী শিক্ষকও

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে কোনো নারী শিক্ষক না থাকায় প্রায় ৬০০ শিক্ষার্থী চরম সংকটে পড়েছে। ১৯৩০ সালে প্রতিষ্ঠিত উপজেলার একমাত্র সরকারি বালিকা বিদ্যালয়টিতে নারী শিক্ষক শূন্য থাকায় শিক্ষার্থীদের মানসিক, শারীরিক ও শিক্ষাগত নানা সমস্যা তৈরি হচ্ছে। বিদ্যালয় সূত্রে জানা যায়, ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ৬০০ ছাত্রী অধ্যয়ন করলেও সহকারী শিক্ষক

টেকনাফে জি-থ্রি রাইফেল ও ইয়াবাসহ বিপুল অস্ত্রশস্ত্র জব্দ

টেকনাফে জি-থ্রি রাইফেল ও ইয়াবাসহ বিপুল অস্ত্রশস্ত্র জব্দ

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স ‘সোয়াডস’ (SWADS) পরিচালিত এক শ্বাসরুদ্ধকর অভিযানে বিপুল পরিমাণ বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় অভিযানটি পরিচালিত হয়। নৌবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ও ওয়ারেন্টভুক্ত আসামি ভুট্টু সাইফুলের সহযোগী এম দেলোয়ার হোসেনের বাড়িকে লক্ষ্য করে পরিকল্পিত অভিযান চালানো

আত্রাইয়ে কালবৈশাখী ঝড়ে গাছের চাপায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

আত্রাইয়ে কালবৈশাখী ঝড়ে গাছের চাপায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নওগাঁর আত্রাই উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে আরাফাতুন (২০) নামে তিন মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সরকারি কলেজ মাঠ সংলগ্ন আত্রাই নদীর তীরে বসবাসরত বেদে সম্প্রদায়ের অস্থায়ী পল্লীতে ভোরের দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হয়। নদীর তীরবর্তী এলাকায়