মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬১৫ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করে ভিডিও ধারণ, দুই যুবক গ্রেপ্তার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২২, ১৭:৪৯

শেয়ার করুনঃ
ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করে ভিডিও ধারণ, দুই যুবক গ্রেপ্তার

ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে অষ্টম শ্রেণীতে পড়–য়া এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ এবং ধর্ষণের ভিডিও ধারণের মামলায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ভোর রাতে সদরের রায়পুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের বাড়ি থেকে ঐ দুই যুবককে গ্রেপ্তার করা হয় বলে জানান ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম। 

এ ঘটনায় গত শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই ছাত্রীর বাবা বাদি হয়ে ছয়জনের নাম উল্লেখ করে ঠাকুরগাঁও সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। আসামীরা হলেন- দুলাল (৩০), সাজু (৩২), মোহাম্মদ দুলাল (৩৫), আলমগীর হোসনে (৪০), হাফিজুর ইসলাম (৪৫) ও খকেন (৫০)। 

আরও

হিলিতে হাম-রুবেলার উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

হিলিতে হাম-রুবেলার উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

গ্রেপ্তার হওয়া দুই যুবক হলেন- সদরের রায়পুর ইউনিয়নের ফুটানি বাজার এলাকার সোলেমান আলীর ছেলে দুলাল (৩০) ও একই ইউনিয়নের চুনিহারি গ্রামের ফয়জুল ইসলামের ছেলে মাসুদ ওরফে সাজু (৩২)। এদিকে ঐ স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষার করার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

মামলার বরাতে ওসি তানভিরুল ইসলাম বলেন, বাদির মেয়ে অষ্টমশ্রেণিতে পড়–য়া স্কুলছাত্রী প্রাইভেট ও বিদ্যালয়ে যাতায়াতের সময় প্রায় তার পথরোধ করে উত্ত্যক্ত করাসহ কু-প্রস্তাব দিয়ে আসছিল দুলাল। দুলালের প্রস্তাবে সাড়া না দিয়ে ঐ স্কুলছাত্রী তার মত করে নিয়মিতভাবেই প্রাইভেট ও বিদ্যালয়ে যাতায়াত করতো। 

আরও

মৌলভীবাজারে ঝড়ের তাণ্ডবে ভেঙেছে খুঁটি, ছিঁড়েছে শতাধিক বিদ্যুৎ লাইন

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
মৌলভীবাজারে ঝড়ের তাণ্ডবে ভেঙেছে খুঁটি, ছিঁড়েছে শতাধিক বিদ্যুৎ লাইন

এদিকে গত সোমবার (১৬ মে) সকাল ১০টার দিকে ঐ স্কুলছাত্রী বিদ্যালয় থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথে দুলাল ও তার সহযোগি অটোচার্জার চালক সাজু ঐ স্কুলছাত্রীর পথরোধ করে। এরপর ঐ স্কুলছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ভাবে অটোচার্জারে করে অপহরণ করে সদরের রায়পুর ইউনিয়ন পরিষদের সামনে ট্রাক ট্যাংলরি অফিসে নিয়ে যায় তারা। এরপর সেখানে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে দুলাল। 

এসময় মুঠোফোনে ধর্ষণের ভিডিও ধারণ করে দুলারের সহযোগি মামলার ২ নম্বর আসামী সাজু, ৩ নম্বর আসামী মোহাম্মদ দুলাল ও ৪ নম্বর আসামী আলমগীর হোসেন। পরে তাঁরা ওই স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনা কারও কাছে প্রকাশ না করার জন্য বলে এবং প্রকাশ করলে ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়। 

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

পরে স্কুলছাত্রীকে ওই ট্রাক ট্যাংলরী অফিসের বাহিরে ফেলে রেখে দুলাল ও তার সহযোগিরা পালিয়ে যায়। এসময় ঐ ছাত্রী কান্নাকাটি শুরু করলে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে এবং ভ্যানযোগে স্কুলছাত্রীকে তার বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। পরে স্কুলছাত্রী তার পরিবারের কাছে ধর্ষণের শিকার হওয়ায় ঘটনাটি জানায়।মামলার বরাতে ওসি বলেন, এদিকে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে আপোষ-মিমাংশার চেষ্টা করছিল মামলার ৫ নম্বর আসামী হাফিজুর রহমান ও ৬ নম্বর আসামী খকেন। সেই সাথে মামলার আলামত নষ্টের চেষ্টা করছিল তারা। 

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, মামলা হওয়ার পরপরই আমরা অভিযান পরিচালনা করি। অভিযানে দুলাল ও তার এক সহযোগি সাজুকে গ্রেপ্তার করা হয়। তবে ধর্ষণের ভিডিও এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। ধর্ষণের ভিডিও উদ্ধার ও বাকি আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃত দুলাল ও সাজুকে ঠাকুরগাঁও জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। স্কুলছাত্রীর বাবা বলেন, তারা আমার মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে। আমি তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।

জনপ্রিয় সংবাদ

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

বড় অর্থনৈতিক চ্যালেঞ্জে পড়েছে বিএনপি সরকার: ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন

বড় অর্থনৈতিক চ্যালেঞ্জে পড়েছে বিএনপি সরকার: ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন

বরিশালে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

বরিশালে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

বর্তমান সরকারকে ফ্যাসিবাদী শাসনের ভূতে ধরেছে: গোলাম পরওয়ার

বর্তমান সরকারকে ফ্যাসিবাদী শাসনের ভূতে ধরেছে: গোলাম পরওয়ার

সর্বশেষ সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন দ্রুত শুরু করবে সরকার

স্থানীয় সরকার নির্বাচন দ্রুত শুরু করবে সরকার

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে আইনজীবীদের আবেদন

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে আইনজীবীদের আবেদন

মৌলভীবাজারে ঝড়ের তাণ্ডবে ভেঙেছে খুঁটি, ছিঁড়েছে শতাধিক বিদ্যুৎ লাইন

মৌলভীবাজারে ঝড়ের তাণ্ডবে ভেঙেছে খুঁটি, ছিঁড়েছে শতাধিক বিদ্যুৎ লাইন

হিলিতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ ইনজেকশন জব্দ

হিলিতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ ইনজেকশন জব্দ

শ্রীমঙ্গলে শতবর্ষী সরকারি বালিকা বিদ্যালয়ে নেই একজন নারী শিক্ষকও

শ্রীমঙ্গলে শতবর্ষী সরকারি বালিকা বিদ্যালয়ে নেই একজন নারী শিক্ষকও

এ সম্পর্কিত আরও পড়ুন

মৌলভীবাজারে ঝড়ের তাণ্ডবে ভেঙেছে খুঁটি, ছিঁড়েছে শতাধিক বিদ্যুৎ লাইন

মৌলভীবাজারে ঝড়ের তাণ্ডবে ভেঙেছে খুঁটি, ছিঁড়েছে শতাধিক বিদ্যুৎ লাইন

মৌলভীবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় দফায় দফায় কালবৈশাখী ঝড় আঘাত হেনে ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি করেছে। ঝড়ের তাণ্ডবে জেলার বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে, ফলে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, রাজনগরসহ জেলার বিভিন্ন এলাকায় থেমে থেমে অন্তত চারবার কালবৈশাখী ঝড় বয়ে যায়। প্রবল ঝড়ে অসংখ্য গাছ উপড়ে পড়ে বিদ্যুৎ লাইনের ওপর, যার ফলে বহু স্থানে

হিলিতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ ইনজেকশন জব্দ

হিলিতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ ইনজেকশন জব্দ

জয়পুরহাট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৭ এপ্রিল) ভোরে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর অধীনস্থ দক্ষিণ বাসুদেবপুর বিওপির একটি চৌকস টহল দল হিলি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব অবৈধ পণ্য জব্দ করে। বিজিবি সূত্রে জানা যায়, দক্ষিণ বাসুদেবপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মো. আলাউদ্দিনের নেতৃত্বে ভোর আনুমানিক ৫টা ১৫

শ্রীমঙ্গলে শতবর্ষী সরকারি বালিকা বিদ্যালয়ে নেই একজন নারী শিক্ষকও

শ্রীমঙ্গলে শতবর্ষী সরকারি বালিকা বিদ্যালয়ে নেই একজন নারী শিক্ষকও

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে কোনো নারী শিক্ষক না থাকায় প্রায় ৬০০ শিক্ষার্থী চরম সংকটে পড়েছে। ১৯৩০ সালে প্রতিষ্ঠিত উপজেলার একমাত্র সরকারি বালিকা বিদ্যালয়টিতে নারী শিক্ষক শূন্য থাকায় শিক্ষার্থীদের মানসিক, শারীরিক ও শিক্ষাগত নানা সমস্যা তৈরি হচ্ছে। বিদ্যালয় সূত্রে জানা যায়, ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ৬০০ ছাত্রী অধ্যয়ন করলেও সহকারী শিক্ষক

টেকনাফে জি-থ্রি রাইফেল ও ইয়াবাসহ বিপুল অস্ত্রশস্ত্র জব্দ

টেকনাফে জি-থ্রি রাইফেল ও ইয়াবাসহ বিপুল অস্ত্রশস্ত্র জব্দ

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স ‘সোয়াডস’ (SWADS) পরিচালিত এক শ্বাসরুদ্ধকর অভিযানে বিপুল পরিমাণ বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় অভিযানটি পরিচালিত হয়। নৌবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ও ওয়ারেন্টভুক্ত আসামি ভুট্টু সাইফুলের সহযোগী এম দেলোয়ার হোসেনের বাড়িকে লক্ষ্য করে পরিকল্পিত অভিযান চালানো

আত্রাইয়ে কালবৈশাখী ঝড়ে গাছের চাপায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

আত্রাইয়ে কালবৈশাখী ঝড়ে গাছের চাপায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নওগাঁর আত্রাই উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে আরাফাতুন (২০) নামে তিন মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সরকারি কলেজ মাঠ সংলগ্ন আত্রাই নদীর তীরে বসবাসরত বেদে সম্প্রদায়ের অস্থায়ী পল্লীতে ভোরের দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হয়। নদীর তীরবর্তী এলাকায়