মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬১১ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশজাতীয়

সাকিবের স্বর্ণ ব্যবসার প্রতিষ্ঠানকে কি চিঠি এসইসির !

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০২২, ৩:১

শেয়ার করুনঃ
সাকিবের স্বর্ণ ব্যবসার প্রতিষ্ঠানকে  কি চিঠি এসইসির !

তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের মালিকানাধীন রিলায়েবল কমোডিটিজ এক্সচেঞ্জ-সহ দুটি ব্যবসা প্রতিষ্ঠানের কাছে চিঠি পাঠিয়ে অনুমতি ছাড়া ব্যবসায়িক কর্মকাণ্ড করা হচ্ছে কি-না, সেই ব্যাখ্যা জানতে চেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

তবে সাকিব আল হাসানের ব্যবসা প্রতিষ্ঠান রিলায়েবল কমোডিটিজ এক্সচেঞ্জ বলছে, যে ধারণা থেকে তাদের চিঠি দেয়া হয়েছে, সে রকম কোনো ব্যবসার সঙ্গে প্রতিষ্ঠানটি জড়িত নয়। তারা এটি ব্যাখ্যা করে কমিশনকে জানাবে।

আরও

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ৮ ইউনিট

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ৮ ইউনিট

গত এপ্রিল মাসে স্বর্ণ আমদানি করে সেগুলো গোল্ড বার হিসাবে বিক্রি করার ঘোষণা দেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাতে তার প্রতিষ্ঠান রিলায়েবল কমোডিটিজ এক্সচেঞ্জ একটি লাইফ স্টাইল কোম্পানির মাধ্যমে 'সুইস মেড ২৪ ক্যারেট মিন্টেড গোল্ড বারস' বিক্রি করার কথা বলা হয়। যেখানে এক থেকে ১০০ গ্রামের স্বর্ণের বার কেনার সুযোগ থাকবে।

আমদানিকারক প্রতিষ্ঠান রিলায়েবল কমোডিটিজ এক্সচেঞ্জের চেয়ারম্যান ক্রিকেট তারকা সাকিব আল হাসান নিজেই। এছাড়া বুরাক কমোডিটি এক্সচেঞ্জ নামে আরেকটি প্রতিষ্ঠানকেও চিঠি দেয়া হয়েছে।

আরও

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ৮ ইউনিট

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ৮ ইউনিট
এসইসি
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার শামসুদ্দিন আহমেদ বলছেন, 'তারা যে ধরনের ব্যবসা করছেন, তার একটি বিষয় নিয়ে আমাদের এখানে কিছু তথ্য এসেছিল যে, এরকম দুটি বা তিনটি প্রতিষ্ঠান ট্রানজেকশন করছে। হুইচ ক্যান বি ক্লাসিফাইড এস কমোডিটি এক্সচেঞ্জ। সেটা কমোডিটি এক্সচেঞ্জ কি না, তা জানার জন্য তাদের কাছে আমরা আরও বিস্তারিত জানতে চেয়েছি।'

'কারণ কমোডিটি এক্সচেঞ্জ কেবলমাত্র বাংলাদেশে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন সাপেক্ষেই খোলা সম্ভব। তারা সেটি কমোডিটি এক্সচেঞ্জ হিসাবে চালু করেছে, না কি অন্য কোনোভাবে চালু করেছে, সেটা বোঝার জন্য আমরা আরও তথ্য চাওয়ার চেষ্টা করেছি।'

তিনি আরও বলেন, 'ব্যবসা করার নিষেধাজ্ঞা কোনোভাবেই নেই। কিন্তু আমাদের কমোডিটি এক্সচেঞ্জের ডেফিনিশনের ভেতরে যদি পড়ে, সেক্ষেত্রে আমাদের অনুমতি নিয়ে করতে হবে।'

কমোডিটি এক্সচেঞ্জকে ভবিষ্যতের বাজার বলে বর্ণনা করা যায়। যদি কোনো পণ্য বর্তমান বাজার দরের ওপর নির্ভর না করে ভবিষ্যতে কোনো দরে বা দামে ক্রয়-বিক্রয়ের চুক্তি করা হয়, সেটা যে আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে করা হয়ে থাকে, তাকে কমোডিটি এক্সচেঞ্জ বলা হয়।

বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের প্রতিষ্ঠান থাকলেও বাংলাদেশে এখনো তা গড়ে ওঠেনি। তবে গত এপ্রিল মাসে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ঘোষণা দিয়েছে যে, তারা প্রথমবারের মতো কমোডিটি এক্সচেঞ্জ তৈরির জন্য এসইসির কাছে প্রস্তাব দিয়েছে। সেখানে শেয়ার, বন্ড ইত্যাদি ভবিষ্যতের দরে কেনাবেচা হবে। এর ফলে বাজারে প্রভাব বিস্তারের সুযোগ সীমিত হয়ে আসে। কৃষি পণ্য, খনিজ দ্রব্য, বন্ড বা সিকিউরিটিজও এভাবে লেনদেন করা হতে পারে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

কর্মকর্তারা জানাচ্ছেন, এরপর থেকেই কমোডিটি এক্সচেঞ্জ নামে থাকা দুটি প্রতিষ্ঠানের ব্যবসার বিষয়টি নজরে আসে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের।

গত ১৬ মে রিলায়েবল কমোডিটিজ এক্সচেঞ্জ এবং বুরাক কমোডিটি এক্সচেঞ্জ নামের আরেকটি প্রতিষ্ঠানকেও চিঠি পাঠিয়ে এসইসি তাদের ব্যবসার বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে।

সেখানে বলা হয়েছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স অনুযায়ী, সদস্যভুক্ত কোনো ব্যক্তি ব্যতীত, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত নয়, এমন কোনো সিকিউরিটিজের জন্য ব্রোকার বা ডিলার হিসাবে কাজ করতে পারবে না।

কিন্তু সম্প্রতি এই দুটি প্রতিষ্ঠানের পত্রিকায় দেয়া ব্যবসা প্রস্তাব তাদের নজরে এসেছে। স্টক এক্সচেঞ্জের সদস্য না হলে কীভাবে তারা এই ধরনের 'কমোডিটি ফিউচার ন্যাচার কন্ট্রাক্ট' ব্যবসার প্রস্তাব দিয়েছেন, ৭ দিনের মধ্যে তা ব্যাখ্যা করার অনুরোধ করা হয়েছে।

তবে রিলায়েবল কমোডিটিজ এক্সচেঞ্জ লিমিটেডর ব্যবস্থাপনা পার্টনার রাশেক রহমান বলছেন, 'কমিশন আমাদের ব্যবসার বিষয়ে তথ্য জানতে চেয়েছে। সেটা আমরা দুই একদিনের মধ্যেই জানিয়ে দেবো।'

তিনি ধারণা করছেন, নামের কারণে এরকম একটি ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। রাশেক রহমান বলেন, 'আমরা স্বর্ণ আমদানি করে বিক্রি করে থাকি। আমদানি নীতিমালা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স নিতে হয়, বিক্রি করার জন্য জেলা প্রশাসন থেকে লাইসেন্স নিতে হয়। এসব লাইসেন্স আমরা নিয়েছি। এছাড়া স্বর্ণ ব্যবসা করার জন্য আর কোনো অনুমোদনের বিষয় নেই।'

সাকিবের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পার্টনার আরও বলেন, 'এসইসি জানতে চেয়েছে, আমরা ভবিষ্যৎ দামে স্বর্ণ বিক্রি করি কি না? এর উত্তর হচ্ছে, আমার করি না। ভবিষ্যৎ ধারণা নির্ভর কোনোরকম পণ্য বা তার মূল্য নির্ধারণ করে কোনোরকম ব্যবসায়িক কর্মকাণ্ডে আমরা জড়িত নই।'

আর এটা তারা চিঠি দিয়েই এসইসিকে জানিয়ে দেবেন বলে জানান তিনি। সূত্র- বিবিসি।

সর্বশেষ সংবাদ

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

অষ্টম দক্ষিণ এশীয় সন্ত্রাসবাদবিরোধী সম্মেলনে যোগ দিতে ভারতে এনএসআই মহাপরিচালক

অষ্টম দক্ষিণ এশীয় সন্ত্রাসবাদবিরোধী সম্মেলনে যোগ দিতে ভারতে এনএসআই মহাপরিচালক

জাইকার সঙ্গে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

জাইকার সঙ্গে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

এ সম্পর্কিত আরও পড়ুন

কুয়াকাটাসহ পটুয়াখালীতে বৌদ্ধধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উদযাপন

কুয়াকাটাসহ পটুয়াখালীতে বৌদ্ধধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উদযাপন

আত্মশুদ্ধি, অশুভকে বর্জন এবং সত্য ও সুন্দরের পথে চলার প্রত্যয়ে পটুয়াখালীর কুয়াকাটাসহ কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার বৌদ্ধধর্মাবলম্বীরা পালন করছেন তাঁদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। সোমবার (২৬ অক্টোবর) সকালে বুদ্ধপূজা ও পঞ্চশীল প্রার্থনার মধ্য দিয়ে দিনটির আনুষ্ঠানিকতা শুরু হয়। উৎসব উপলক্ষে বিভিন্ন পাড়া থেকে শত শত রাখাইন নারী-পুরুষ কুয়াকাটার কেরানীপাড়ার শ্রীমঙ্গল বৌদ্ধবিহারে সমবেত হন। দিনভর তাঁরা প্রদীপপূজা, পবিত্র ত্রিপিটক পাঠ,

কলাপাড়ায় সবজিক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

কলাপাড়ায় সবজিক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় রাতে সবজিক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নুর ইসলাম ফকির (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদরপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মাছের ঘেরের গভীর তলদেশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন। নিহত নুর ইসলাম একই ইউনিয়নের সদরপুর গ্রামের বাসিন্দা হলেও তাঁর জন্মস্থান কলাপাড়া

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ৮ ইউনিট

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ৮ ইউনিট

ঢাকার কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে এ আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে কারখানাটিতে আগুন লাগার খবর আসে। খবর পাওয়ার সাত মিনিটের

ভারতে পাচারের আগে পাঁচবিবিতে ২১৫ কেজি পাথর উদ্ধার

ভারতে পাচারের আগে পাঁচবিবিতে ২১৫ কেজি পাথর উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবিতে ভারতে পাচারের আগেই ২১৫ কেজি ওজনের একটি কালো বেলেপাথর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও স্থানীয় প্রশাসন। এ ঘটনায় শ্রী কৃষ্ণ (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার করা পাথর ও অন্যান্য জব্দ সামগ্রীর মোট সিজার মূল্য ১ কোটি ৭ লাখ ৫১ হাজার টাকা। সোমবার (২৬ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জয়পুরহাট

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে এ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার অপরাজয়-৭১ এলাকায় চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালান বিজিবি সদস্যরা। নির্বাচনী এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিজিবির ঠাকুরগাঁও