
প্রকাশ: ১৬ মে ২০২২, ১৭:১৪

বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব (বৈশাখী পূর্ণিমা) বৌদ্ধ পূর্ণিমার ছুটি শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানী শুরু হয়েছে। সোমবার (১৬মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি রফতানি কারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, ১৫ মে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমার ছুটি শেষে ১৬ মে (সোমবার) আজ সকাল থেকে হিলি স্থলবন্দরে ভারত- বাংলাদেশের সকল প্রকার আমদানি রফতানি কার্যক্রম পূর্বের নিয়মে চালু হয়েছে।

হিলি স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক বলেন, বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি শেষে আজ সকাল থেকে বন্দরের অভ্যান্তরীন পণ্য লোড আনলোডসহ সকল কার্যক্রম পূর্বের নিয়মে চালু হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি