
প্রকাশ: ১১ মে ২০২২, ২৩:২

বরিশালের হিজলা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের নবনির্মিত নিজস্ব ভবনের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বাস্তবায়নে বুধবার ১১ মে দুপুরে ভবনের উদ্বোধন শেষে উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ এর সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃরবিউল ইসলাম, বরিশাল জেলা আনসার কমান্ডেন্ট বাসুদেব ঘোষ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম, অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,

গুয়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান তালুকদার, মেমানিয়া ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন হাওলাদার, বড়জালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পন্ডিত শাহবুদ্দিন আহমেদ, আনসার সদস্যবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপি অফিসার কল্পনা মহিউদ্দিন। সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
