
প্রকাশ: ১১ মে ২০২২, ১৭:৩৪

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। এরমধ্যে দিয়ে সম্রাট তার বিরুদ্ধে থাকা চারটি মামলাতেই জামিন পেলেন। এতে তার কারামুক্তিতে বাধা নেই।
বুধবার (১১ মে) ঢাকার বিশেষ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান শুনানি শেষে এ আদেশ দেন।এর আগে গত ২৮ এপ্রিল একই আদালত এ মামলায় সম্রাটের জামিন নামঞ্জুর করেছিলেন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি