
প্রকাশ: ৯ মে ২০২২, ০:৪৯

বরিশাল জেলার হিজলা উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল এখন মাদকে সয়লাব। ফলে বেড়ে যাচ্ছে বিভিন্ন অন্যায়,অপকর্ম,চুরি ও ইভটিজিং এর মতো মারাত্মক ঘটনা। তারপরও সমাজপতি ও জনপ্রতিনিধিরা নিচ্ছেন না কোনো পদক্ষেপ। এ ব্যাপারে এলাকার সচেতন মহল,জনসাধারণ ও ধর্মপ্রাণ মানুষ আক্ষেপ প্রকাশ করে বলেন। হিজলার প্রত্যন্ত অঞ্চলে এক সময় মাদক কি জিনিস জানতামই না। কিন্তু দুঃখজনক হলেও সত্যি এখন প্রতিটা পাড়ায়-মহল্লায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে এই মরণনেশা বেচাকিনা ও সেবন।
দু,চার জন প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় অপরাধীরা চালিয়ে যাচ্ছে মাদকের ব্যবসা। অতএব,এগুলো প্রতিরোধ করতে হলে প্রশাসনের একার পক্ষে কোনোকালেই সম্ভব হয়নি আর হবেও না। প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটা সচেতন নাগরিক ও জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে সবার আগে, তাহলেই কেবল সম্ভব মাদক মুক্ত সমাজ গড়া।

পাশাপাশি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও রাজনৈতিক কিংবা সামাজিক অনুষ্ঠানে মাদকের কুফল সম্বন্ধে করতে হবে বিস্তর আলোচনা।কিন্তু দুঃখজনক উক্ত অঞ্চলের প্রভাবশালী নেতারা প্রতিনিয়ত বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে তাদের কৃতকর্ম ও উন্নয়নের ফুলঝুরির বক্তব্য নিয়ে থাকে ব্যস্ত। মাদকের কুফল সম্বন্ধে কোনো হুঁশিয়ারি কিংবা জনসচেতনামূলক বক্তব্য শোনা যাচ্ছেনা তাদের মুখ থেকে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি