মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬১৬ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ডেল্টা প্ল্যান বাস্তবায়নে এডিবির সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৯ মে ২০২২, ২১:২৩

শেয়ার করুনঃ
ডেল্টা প্ল্যান বাস্তবায়নে এডিবির সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।সোমবার (৯ মে) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এডিবির ভাইস প্রেসিডেন্ট (অপারেশনস-১) শিঝিন চেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ অনুরোধ জানান।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।বৈঠকে প্রধানমন্ত্রী বিশেষ করে যোগাযোগ, বাণিজ্য ও জ্বালানির ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির জন্য এডিবির সহায়তা কামনা করেন।এডিবির ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমাদের দৃঢ় সম্পর্ক রয়েছে এবং এডিবি বাংলাদেশের পাশে থাকবে। এ দেশের গ্রামীণ ও নগর উন্নয়নের ক্ষেত্রে সহায়তা অব্যাহত রাখবে।’

আরও

হিলিতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ ইনজেকশন জব্দ

হিলিতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ ইনজেকশন জব্দ

এডিবির ভাইস প্রেসিডেন্ট কোভিড-১৯ মহামারির মধ্যেও বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশ কোভিড-১৯ মহামারির মধ্যে দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন।’তিনি আরও বলেন, এডিবি আশা করছে বাংলাদেশ জিডিপিতে ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হবে।

বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের প্রশংসা করে শিঝিন চেন বলেন, ‘বাংলাদেশ এখন একটি ক্রান্তিকাল অতিক্রম করছে (উন্নয়নশীল দেশ হিসেবে উত্তীর্ণ হওয়ার কারণে) যা সাধারণত একটু জটিল। কিন্তু বাংলাদেশ ভালো করছে।’শেখ হাসিনা বলেন, বাংলাদেশে কোভিড-১৯ পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং দেশবাসী দুই বছর পর এবার অবাধে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছে।প্রধানমন্ত্রী মহামারির সময়ে এডিবির সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

পাহাড়ি ঢলে জামখলা খালের বাঁধ ভেঙে ফসল তলিয়ে গেল

পাহাড়ি ঢলে জামখলা খালের বাঁধ ভেঙে ফসল তলিয়ে গেল

উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের উন্নীত হওয়ার কারণে ক্রান্তিকাল সম্পর্কে তিনি বলেন, পরিস্থিতি মোকাবিলায় সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।তার সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচির কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, দেশের শতভাগ মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা হয়েছে।তিনি বলেন, সরকার এখন দেশের গৃহহীন ও ভূমিহীন মানুষকে উন্নত ও সুন্দর জীবন দেওয়ার লক্ষ্যে জমিসহ বাড়ি দিচ্ছে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব খাদ্য ঘাটতির সম্মুখীন হতে পারে বলে এডিবির ভাইস প্রেসিডেন্টের অনুমানের জবাবে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার আরও বেশি খাদ্য উৎপাদনের কর্মসূচি গ্রহণ করেছে।শেখ হাসিনা বলেন, দেশের আইসিটি খাতের উন্নয়ন হচ্ছে।আঞ্চলিক যোগাযোগ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দরজা খুলে দিয়েছে।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ১৯৬৫ সালের যুদ্ধের পর যেসব রুট বন্ধ হয়ে গিয়েছিল সেগুলো আবার চালু করা হচ্ছে।প্রধানমন্ত্রী উন্নয়নে আঞ্চলিক ভারসাম্য রক্ষার জন্য এডিবির শীর্ষ ব্যবস্থাপনা ও প্রশাসনে বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগ প্রত্যাশা করেন।এডিবির ভাইস প্রেসিডেন্ট বলেন, কোভিড-১৯ মহামারি পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ অন্যতম সেরা উদাহরণ স্থাপন করেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ কৃষি খাতেও ব্যাপক উন্নয়ন করেছে।শিঝিন চেন আশা প্রকাশ করেন, বাংলাদেশে যেসব বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপিত হচ্ছে, তা দেশীয় ও আন্তর্জাতিক বাজারের চাহিদা পূরণ করবে।তিনি সামাজিক সুরক্ষা কর্মসূচিতে বাংলাদেশকে সাহায্য করতে এডিবির আগ্রহ প্রকাশ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাম্পাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন।এছাড়া এডিবি ডেপুটি ডিরেক্টর জেনারেল (সাউথ এশিয়ান ডিপার্টমেন্ট) মনমোহন পরকাশ এবং বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

বড় অর্থনৈতিক চ্যালেঞ্জে পড়েছে বিএনপি সরকার: ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন

বড় অর্থনৈতিক চ্যালেঞ্জে পড়েছে বিএনপি সরকার: ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন

বরিশালে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

বরিশালে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

বর্তমান সরকারকে ফ্যাসিবাদী শাসনের ভূতে ধরেছে: গোলাম পরওয়ার

বর্তমান সরকারকে ফ্যাসিবাদী শাসনের ভূতে ধরেছে: গোলাম পরওয়ার

বরিশালে জাটকা অভিযানে তিন কর্মচারীর ওপর হামলা

বরিশালে জাটকা অভিযানে তিন কর্মচারীর ওপর হামলা

রাজনৈতিকভাবে জামায়াত নির্মূলের ডাক দিলেন বিএনপি মহাসচিব

রাজনৈতিকভাবে জামায়াত নির্মূলের ডাক দিলেন বিএনপি মহাসচিব

সর্বশেষ সংবাদ

মৌলভীবাজারে ঝড়-বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

মৌলভীবাজারে ঝড়-বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

সিরাজগঞ্জ থেকে লুট হওয়া চাউল ট্রাকসহ কালিয়াকৈরে উদ্ধার

সিরাজগঞ্জ থেকে লুট হওয়া চাউল ট্রাকসহ কালিয়াকৈরে উদ্ধার

ভারতীয় ভিসায় শিগগিরই স্বস্তির ইঙ্গিত

ভারতীয় ভিসায় শিগগিরই স্বস্তির ইঙ্গিত

রূপপুরে ইউরেনিয়াম লোডিং, পারমাণবিক যুগে বাংলাদেশ

রূপপুরে ইউরেনিয়াম লোডিং, পারমাণবিক যুগে বাংলাদেশ

সংসদ গ্যালারি বীরশ্রেষ্ঠদের নামে নতুনভাবে নামকরণ

সংসদ গ্যালারি বীরশ্রেষ্ঠদের নামে নতুনভাবে নামকরণ

এ সম্পর্কিত আরও পড়ুন

মৌলভীবাজারে ঝড়-বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

মৌলভীবাজারে ঝড়-বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় টানা দুই দিনের কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। বিদ্যুৎ বিচ্ছিন্নতায় দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ, বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি বেড়েছে। গত ২৫ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত সময়ে শ্রীমঙ্গল এলাকায় মোট ২৬৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে। এর মধ্যে শেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ

সিরাজগঞ্জ থেকে লুট হওয়া চাউল ট্রাকসহ কালিয়াকৈরে উদ্ধার

সিরাজগঞ্জ থেকে লুট হওয়া চাউল ট্রাকসহ কালিয়াকৈরে উদ্ধার

সিরাজগঞ্জ থেকে ছিনতাই হওয়া বিপুল পরিমাণ চাউল ও ট্রাক উদ্ধার করেছে গাজীপুরের কালিয়াকৈর থানা পুলিশ, যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত তৎপরতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে এ উদ্ধার কার্যক্রম সম্পন্ন করা হয়। পুলিশ জানায়, মোট ৬১০ বস্তা কাটারীভোগ চাউল বহনকারী একটি ট্রাক সোমবার রাতে বগুড়ার শেরপুর এলাকা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পথে সিরাজগঞ্জের কড্ডার মোড়

পাহাড়ি ঢলে জামখলা খালের বাঁধ ভেঙে ফসল তলিয়ে গেল

পাহাড়ি ঢলে জামখলা খালের বাঁধ ভেঙে ফসল তলিয়ে গেল

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পাহাড়ি ঢলের পানির চাপে ইকরছড়ি (এরনবিল) হাওরের জামখলা খালের বাঁধ ভেঙে ব্যাপক ফসলহানির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার হামিদপুর গ্রামের মনাই নদীর প্রবল পানির চাপের কারণে এই বাঁধটি ভেঙে যায়। স্থানীয় কৃষকদের দাবি, এরনবিল হাওর এলাকার হামিদপুর, চান্দালিপাড়া, চাঁনপুর, গড়াকাটা, হরিনাকান্দী, তেলিগাঁও ও বাগারপাড়া গ্রামের কৃষকেরা প্রায় ২০০ একর বোরো জমিতে ধান চাষ করেছিলেন। ইতোমধ্যে অর্ধেক

বৃষ্টিতে ব্যাহত বোরোধান কাটা, শঙ্কায় কৃষক

বৃষ্টিতে ব্যাহত বোরোধান কাটা, শঙ্কায় কৃষক

মৌলভীবাজারে টানা দুই দিনের বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে বোরোধান কাটা ও মাড়াই কার্যক্রমে ব্যাপক বিঘ্ন ঘটেছে। এতে করে পাকা ধান ঘরে তোলা নিয়ে উদ্বেগে পড়েছেন জেলার কৃষকরা। বিশেষ করে হাওরাঞ্চলে পরিস্থিতি বেশি সংকটজনক হয়ে উঠেছে। অব্যাহত বৃষ্টি হলে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও আগাম বন্যার আশঙ্কা তৈরি হয়েছে, যা ধান ঘরে তোলার আগেই নষ্ট হওয়ার ঝুঁকি বাড়াচ্ছে। জেলার হাকালুকি, কাউয়াদিঘী ও হাইল হাওর

লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, নিহত তিন

লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, নিহত তিন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক-এ এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একটি মাইক্রোবাস কক্সবাজার থেকে খাগড়াছড়ির উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে চুনতি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়িটি সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই