
প্রকাশ: ৭ মে ২০২২, ১:২৬

পটুয়াখালীর কলাপাড়ায় গলায় ফাঁস দিয়ে ইতি বেগম নামে এক মাদরাসা শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিরার সকালে চম্পাপুর ইউপির দেবপুর গ্রামে শিক্ষার্থীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ইতি বেগম ওই গ্রামের কুদ্দুস মোল্লার কন্যা এবং নিশান বাড়িয়া সিনিয়র মাদরাসার ১০ম শ্রেনীর শিক্ষার্থী।
মৃতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ঘুম থেকে উঠে ইতি,তার মা এবং প্রতিবন্ধী ছোট ভাই বাড়িতে একসঙ্গেই ছিলো। এসময় ইতির বাবা বাড়িতে ছিলো না। মা এর কিছুক্ষন পর মেয়েকে দেখতে না পেয়ে তাকে ডাকতে গেলে ঘরের দোতালায় শয়ন কক্ষে আড়ার সাথে ইতিকে ঝুলন্তাবস্থায় দেখতে পান।
পরে প্রতিবেশিদের সহযোগীতায় ঘরের আড়ার সাথে ঝুলতে থাকা লাশ নিচে নামিয়ে আনেন। তবে কি কারনে এই শিক্ষার্থী আতœহত্যা করেছে তার সঠিক কারণ জানা যায়নি।

কলাপাড়া থানার ওসি তদন্ত আসাদুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।