
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২২, ২৩:৩৭

করোনা প্রতিরোধ ও ভ্যাকসিন প্রদান কার্যক্রমে স্বাস্থ্য বিভাগকে সহযোগিতা করায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর স্বেচ্ছাসেবী সংগঠন ‘ডোনেট ফর ভূরুঙ্গামারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ'কে সম্মাননা প্রদান করেছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য বিভাগ।
বৃহস্পতিবার সকালে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম ডোনেট ফর ভূরুঙ্গামারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ'র প্রতিষ্ঠাতা সভাপতি আশিকুর রহমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, ‘ভূরুঙ্গামারীতে করোনা মোকাবেলায় উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের পাশাপাশি ‘ডোনেট ফর ভূরুঙ্গামারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ' গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এছাড়া করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রমেও তারা স্বাস্থ্য বিভাগকে সহযোগিতা করেছে। মানব কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করায় সংগঠনটিকে উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অভিনন্দন। এসময় ডোনেট ফর ভূরুঙ্গামারী যুব ফাউন্ডেশন বাংলাদেশের সদস্যরা উপস্থিত ছিলেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
