
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২২, ০:৪২

পটুয়াখালীর কুয়াকাটায় সাড়ে ৩ হাজার হত দরিদ্র নারীর মাঝে ঈদের শাড়ী বিতরন করা হয়েছে। বুধবার সকাল দশটায় কুয়াকাটা সৈকত সংলগ্ন তাজ হোটেলর সম্মুখ্যে এসব শাড়ী বিতরন করেন কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার। এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র কাউন্সিলর মনির শরীফ, শহীদ দেওয়ান ও স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নচূড়ার সদস্যরা।
ঈদের শাড়ী নিতে আসা নারীরা বলেন, ঈদের এই সময় অসহায় নারীদের শাড়ী বিতরণ মেয়রের একটি মহৎ কাজ। করোনা পরবর্তীতে তারা খুবই সংকটের মধ্যে ছিলেন। এমন সংকটকালে শাড়ী পেয়ে তারা খুশি।

কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার জানান, প্রতিবছরের ন্যায় তার নিজস্ব অর্থায়নে এসব ঈদ ব¯্র বিতরন করা হয়েছে। ভবিষ্যতে তিনি এ কার্যক্রম অব্যাহত রাখবেন বলে জানান।