
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ৩:৩৮

মাদারীপুরের কালকিনিতে নারিকেল গাছ থেকে পড়ে হাফেজ মোঃ রাসেল সরদার-(২১) নামে এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার বাঁশগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই ইমাম একই এলাকার আউলিয়ারচর গ্রামের আব্দুল আজিজ সরদারের ছেলে। এবং সে মধ্যেরচর গ্রামের আশরাফুজ্জামান ফকিরের বাড়ির মসজিদের ইমাম।
পুলিশ ও এলাকা সুত্রে যানা গেছে, উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের মধ্যেরচর গ্রামের আশরাফুজ্জামান ফকিরের বাড়ির একটি নারিকেল গাছ থেকে ডাব পাড়ার জন্য সকালে ওই ইমাম গাছে উঠেন। এসময় পা ফসকে গাছ থেকে নিচে পড়ে মারা যায় ওই ইমাম। এ ঘটনা যানাযানি হলে ওই এলাকা জুরে শোকের ছায়া নেমে আসে।

এ ব্যাপারে উপজেলার খাশেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মোঃ এমদাদ হোসেন বলেন, নারিকেল গাছ থেকে পড়ে মসজিদের ইমাম হাফেজ মোঃ রাসেল সরদার মারা গেছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি