
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ২০:২৪

তৃতীয় পর্যায়ে মুজিববর্ষ উপলক্ষে ঈদ উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঈদ উপহার হিসেবে ৩২ হাজার ৯০৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে দুই শতক জমিসহ ঘর তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবাররের মধ্যে জমিসহ ঘর প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।
এর পর নওগাঁ সদর উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩০টি পরিবারের মাঝে জমিসহ ঘরের কাগজপত্র তুলে দেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যরিস্টার নিজাম উদ্দিন জলিল জন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শিহাব রায়হান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা নিবার্হী অফিসার মির্জা ইমাম উদ্দিন, সিভিল সার্জন আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান সহ প্রমূখ।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, তৃতীয পর্যায়ে নওগাঁ জেলায় ৬১০টি পরিবারের অনুকূলে গৃহ নির্মাণের বরাদ্দ দেয়া হয়েছে। বরাদ্দকৃত গৃহ নির্মাণের আওতায় ইতিমধ্যে ৫৪০টি গৃহ নির্মাণ সম্পন্ন হয়েছে। বাকী ৭০টি’র নির্মাণ কাজ চলছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
জেলার মোট ৫৪০টি গৃহের জমির দলিল এবং চাবি হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে ধামইরহাট উপজেলায় ৪২টি, নওগাঁ সদর উপজেলায় ৩০টি, আত্রাই উপজেলায় ৩২টি, বদলগাছী উপজেলায় ৪৬টি, রানীনগর উপজেলায় ৪১টি, পতœীতলা উপজেলায় ৮১টি, মান্দা উপজেলায় ৫২টি, মহাদেবপুর উপজেলায় ৫২টি,

নিয়ামতপুর উপজেলায় ৫৫টি, পোরশা উপজেলায় ৩৪টি এবং সাপাহার উপজেলায় ৪৫টি। মুজিববর্ষে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে এ পর্যায়ে এসব ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে জমিসহ গৃহ নির্মাণ করে দেয়া হয়েছে। এ কার্যক্রমের আওতায় নওগাঁ জেলায় প্রথম পর্যায়ে ১০৫৬টি এবং দ্বিতীয় পর্যায়ে ৫০২টিসহ মোট ১৫৫৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।