শনিবার, ২ মে, ২০২৬২০ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

অটিজম নিয়ে দেশে জাতীয় সচেতনতা তৈরি করা গেছে :সায়মা ওয়াজেদ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২২, ২০:২৬

শেয়ার করুনঃ
অটিজম নিয়ে দেশে জাতীয় সচেতনতা তৈরি করা গেছে :সায়মা ওয়াজেদ

অটিজম নিয়ে আলোচনায় রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়কে সম্পৃক্ত করে দেশে জাতীয় সচেতনতা তৈরি করা গেছে বলে মনে করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ প্যানেলের সদস্য সায়মা ওয়াজেদ হোসেন। রোববার ‘প্রাচীর পেরিয়ে, স্টিফেন শোর-এর আত্মজীবনী ও অটিজম নিয়ে সায়মা ওয়াজেদের সঙ্গে আড্ডা’ শীর্ষক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

ভার্চুয়াল ওই আলাপচারিতায় অটিজম নিয়ে তার অভিজ্ঞতা তুলে ধরেন যুক্তরাষ্ট্রের অধ্যাপক স্টিফেন মার্ক শোর। অনুষ্ঠানে তার লেখা ‘বিয়োন্ড দ্য ওয়াল’র বাংলা সংস্করণ ‘প্রাচীর পেরিয়ে’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। প্রধানমন্ত্রী কন্যা সায়মা বলেন, “বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট (অটিজমে) হচ্ছে দেশের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায় বিশেষ করে প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী অটিজম সচেতনতামূলক তৎপরতায় সম্পৃক্ত হয়েছেন। সাধারণ মানুষের মাঝেও অটিজম নিয়ে যে ধরনের নেতিবাচক ‘স্টিগমা’ ছিল সেটি থেকেও আমরা মুক্ত হতে পেরেছি।”

আরও

কাঠের বোটে আশার আলো, টেকনাফ বন্দরে ফের বাণিজ্যের সম্ভাবনা

কাঠের বোটে আশার আলো, টেকনাফ বন্দরে ফের বাণিজ্যের সম্ভাবনা

অটিজম বিশেষজ্ঞ সায়মা বলেন, আমাদের অনেক ধরনের সীমাবদ্ধতা আছে এবং সেই সীমাবদ্ধতাগুলোই এক ধরনের শক্তি হিসেবে দেখা দিয়েছে। এটাও অটিজম সচেতনতা আন্দোলনের একটি অর্জন। অটিজম নিয়ে দেশের সাধারণ মানুষের মনোভাবের পরিবর্তন হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘অটিজম আমাদের সমাজেরই এক অবিচ্ছেদ্য অংশ; জাতীয় পর্যায়ে এ ধরনের একটা সচেতনতা তৈরি করা গেছে। তাদেরকে (অটিজম আক্রান্ত) আরও সুযোগ করে দেওয়া উচিত। তাদের জন্য আরও অনুকূল পরিবেশ সৃষ্টি করা উচিত- এটা এখন সবাই বুঝতে পেরেছে।’

যুক্তরাষ্ট্রে মনোবিজ্ঞান ও মানসিক স্বাস্থ্য বিষয়ে উচ্চশিক্ষা শেষে সেচ্ছাসেবী প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে বাংলাদেশে অটিজম আক্রান্ত শিশুদের বিষয়ে সচেতনতামূলক কাজ শুরু করেন বঙ্গবন্ধুর নাতনি সায়মা। তাকে বাংলাদেশে অটিজমবিষয়ক জাতীয় কমিটির চেয়ারপারসন করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্যের ওপর বিশেষজ্ঞ প্যানেলেরও একজন সদস্য তিনি।অধ্যাপক স্টিফেন মার্ক শোর বই বিয়োন্ড দ্য ওয়াল-এর অনুবাদ করা হয় সূচনা ফাউন্ডেশন থেকে। বইটি রকমারি ডটকমসহ অন্যান্য বইয়ের দোকানেও পাওয়া যাচ্ছে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে গোয়ালন্দে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে গোয়ালন্দে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অটিজম নিয়ে সরকারের উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের দেশে শুধু স্বাস্থ্য ব্যবস্থার মধ্যেই অটিজম ও অন্যান্য প্রতিবন্ধতাকে রাখা হয়নি। সরকার অটিজম নিয়ে মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচ নিয়েছে। ২০টির বেশি মন্ত্রণালয় ও বিভাগ অটিজম সচেতনতাবিষয়ক সরকারি তৎপরতায় সম্পৃক্ত এবং এটি নিয়ে আমাদের একটি জাতীয় কর্মকৌশল রয়েছে। এ কর্মকৌশল শুধু ব্যবস্থাপনায় সীমাবদ্ধ নয়, এটা প্রতিবন্ধীদের চাকরি ও অন্যান্য জীবনমুখী সমস্যার সমাধানের কথা বলা আছে।’

অটিজম কোনো একক দেশের সমস্যা নয় জানিয়ে সায়মা ওয়াজেদ বলেন, ‘পৃথিবীর সব দেশে সব সমাজে অটিজম নিয়ে মানুষের মাঝে ‘স্টিগমাগুলো’ একই ধরনের। তাই দেশকাল-পাত্রভেদে সব দেশেই অটিজম নিয়ে মানুষকে সংগ্রাম করতে হচ্ছে।‘আমরা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছি। অটিজম আক্রান্ত শিশুদের জন্য বাবা-মার পাশাপাশি দেশের সরকার ও নীতি নির্ধারকদেরও কিছু করার আছে। প্রাচীর ভেঙে সবাইকে সামনে আসতে হবে।’

আলোচনায় যুক্তরাষ্ট্রের এডেলফি ইউনিভার্সিটির স্পেশাল এডুকেশন বিভাগের অধ্যাপক মার্ক শোর জানান, বাবা-মা বিশেষ করে মায়ের অনুপ্রেরণায় তিনি অটিজম নিয়ে নিজের জীবনের অভিজ্ঞতাকে বিষয়বস্তু করে বইটি লিখেছেন। অটিজম আক্রান্তদের সহায়তা দেওয়ার জন্য বইটি লেখা।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ভবিষ্যতে অটিজম আক্রান্তদের সহায়তামূলক একটি এবং ৫২টি দেশ ভ্রমণ করে অটিজম পরিস্থিতি নিয়ে আরেকটি লেখা তৈরির পরিকল্পনা রয়েছে তার।মার্কিন এই লেখক বলেন, ‘অটিজম নিয়ে কথা বলতে বিশ্বের ৫২টি দেশে গেছি। পৃথিবীর সব দেশের অটিস্টিক শিশুরা প্রায় একই ধরনের আচরণ করে। তবে তাদের অভ্যন্তরে কিছু স্বতন্ত্র বৈচিত্র্য থেকে যায়।

‘প্রতিটি অটিজম আক্রান্ত মানুষ চিন্তা ও চেতনায় আলাদা। তাদের সক্ষমতা বাড়ানোর দিকে নজর দিতে হবে। সঠিক পরিচর্যার মাধ্যমে তাদের দক্ষতা যদি বাড়িয়ে তুলতে পারি তাহলে তারাও অন্যান্য মানুষের মতো আচরণ করতে পারবে।’

ভার্চুয়াল আলোচনায় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, নিউরো ডেভেলপমেন্ট ডিজ-অর্ডারের ওপর জাতীয় সংসদে একটি কর্মশালা হয়েছিল ২০১৫ সালে। সেখানে ১০০ জন সংসদ সদস্য অংশ নেন। ওই কর্মশালায় সাময়া ওয়াজেদ মূল প্রবন্ধ উপস্থাপন করেছিলেন।

‘সায়মার নেতৃত্বে সূচনা ফাউন্ডেশন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ, কার্যকর নীতি প্রণয়নের বিষয়ে কাজ করে যাচ্ছে। তারই উদ্যোগ ও নেতৃত্বে জাতিসংঘে অটিজম বিষয়ে বিশ্বে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একাধিক রেজ্যুলেশনও গৃহীত হয়েছে। সায়মা বাংলাদেশে এএসডি বা অটিজম স্টেকট্রাম ডিজঅর্ডার বিষয়ে ব্যাপক সচেতনতা গড়ে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছেন।’

অনুষ্ঠানে বইটির পাঠ পর্যালোচনায় ইনসাইটস নলেজ লিমিটেডের সিও নিগার রহমান বলেন, ‘আমার ২৩ বছর বয়সী এক সন্তান রয়েছে। প্রাচীর পেরিয়ে বইটি পড়ে মনে হচ্ছে পুরনো দিনের স্মৃতিতে ফিরে যাচ্ছি। আমার জীবনের সঙ্গে বইটি পাতায় পাতায় মেলাতে পারছিলাম।

একসময় বাংলাদেশে অটিজম কী সেটা বুঝতই না। আমার ছেলের মধ্যে কিছু ব্যতিক্রমী আচরণ দেখার আগে আমারও এ বিষয়ে ধারণা ছিল না। ২০১১ সালের দিকে সায়মা ওয়াজেদ আপা যে উদ্যোগ নিয়েছে তার ফলে এখন অটিজম বিষয়টি অনেকাংশেই পরিষ্কার।ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথের (এনআইএমএইচ) সহযোগী অধ্যাপক হেলাল উদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ব খাদ্য কর্মসূচির কান্ট্রি ডিরেক্টর জেইন পিয়ার্স বক্তব্য দেন।

সর্বশেষ সংবাদ

স্বাস্থ্যখাতে বিপ্লব আনতে জাতীয় কর্মসূচি ঘোষণা প্রধানমন্ত্রীর

স্বাস্থ্যখাতে বিপ্লব আনতে জাতীয় কর্মসূচি ঘোষণা প্রধানমন্ত্রীর

ইরানি হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি: সিএনএন

ইরানি হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি: সিএনএন

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন যুদ্ধের আশঙ্কা, প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন যুদ্ধের আশঙ্কা, প্রস্তুত ইরান

সরকার ও মালিকপক্ষেই বাধাগ্রস্ত গণমাধ্যমের স্বাধীনতা: তথ্যমন্ত্রী

সরকার ও মালিকপক্ষেই বাধাগ্রস্ত গণমাধ্যমের স্বাধীনতা: তথ্যমন্ত্রী

১৬০ মিলিমিটার বৃষ্টিতে প্লাবিত শ্রীমঙ্গলের শতাধিক গ্রাম

১৬০ মিলিমিটার বৃষ্টিতে প্লাবিত শ্রীমঙ্গলের শতাধিক গ্রাম

এ সম্পর্কিত আরও পড়ুন

১৬০ মিলিমিটার বৃষ্টিতে প্লাবিত শ্রীমঙ্গলের শতাধিক গ্রাম

১৬০ মিলিমিটার বৃষ্টিতে প্লাবিত শ্রীমঙ্গলের শতাধিক গ্রাম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত দুইদিনের টানা ভারী বৃষ্টিপাতে জেলার বিভিন্ন নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গিয়ে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। জলাবদ্ধতায় সাধারণ মানুষের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি যানবাহন চলাচলেও সৃষ্টি হয়েছে বড় ধরনের প্রতিবন্ধকতা। শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত ৩০ ঘণ্টায় এলাকায় ১৬০ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অবিরাম বৃষ্টিপাতের কারণে শহরজুড়ে কার্যত স্থবিরতা দেখা দিয়েছে। প্রয়োজন ছাড়া মানুষ

রাজাপুরে পুলিশ সদস্যের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যার অভিযোগ, লাশ উদ্ধার

রাজাপুরে পুলিশ সদস্যের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যার অভিযোগ, লাশ উদ্ধার

ঝালকাঠির রাজাপুর উপজেলায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, পুলিশ কনস্টেবল স্বামী নূর উদ্দিন তার স্ত্রী মনি আক্তারকে (২৫) হত্যা করে ঘটনাটি আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা করেছেন। তবে পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে। শুক্রবার রাতে উপজেলার বাঘড়ি বাজারের ওয়ালটন প্লাজা সংলগ্ন মসজিদ গলি এলাকার একটি বাসা থেকে মনি আক্তারের মরদেহ উদ্ধার করে রাজাপুর থানা পুলিশ।

বাসে তল্লাশি করে মিলল ২০ কেজি গাঁজা, গ্রেফতার নারী সহ তিন

বাসে তল্লাশি করে মিলল ২০ কেজি গাঁজা, গ্রেফতার নারী সহ তিন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। শুক্রবার (১ মে) রাত ৯টার দিকে দৌলতদিয়া ইউনিয়নের বরকত সরদার পাড়া এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। র‌্যাব সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ওই এলাকায় অবস্থান নেয়। সন্দেহভাজন একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালালে বিপুল

কলাপাড়ায় এক নারী পুলিশ সদস্যর মরদেহ উদ্ধার

কলাপাড়ায় এক নারী পুলিশ সদস্যর মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় কর্মরত নারী পুলিশ কনস্টেবল মেহেরুন্নেচ্ছা উর্মি (২৮)-এর রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ মে) ভোররাতে টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উর্মি কলাপাড়া থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি টিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে আমিরুল ইসলামের বাসায় স্বামী ও দুই সন্তানসহ ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। গতরাত

বিয়ের দাওয়াতে এসে গ্রেপ্তার নিষিদ্ধ যুবলীগের তিন নেতা

বিয়ের দাওয়াতে এসে গ্রেপ্তার নিষিদ্ধ যুবলীগের তিন নেতা

খাগড়াছড়ির রামগড় উপজেলায় বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে এসে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১ মে) ভোর ৪টার দিকে রামগড় পৌরসভার বল্টুরামটিলা ও মুসলিমপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রামগড় পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম (৩৪), সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলী (৩১) এবং সদস্য মো. মানিক ওরফে আব্দুল মালেক

জনপ্রিয় সংবাদ

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান