
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২, ১৭:৩০

টেকনাফে উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে দেশীয় অস্ত্রসহ দুইজন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।সুত্র জানায়, ২৪ এপ্রিল রবিবার ভোর রাত দুইটার দিকে উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে এ/১ ব্লক এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় কথিত ‘‘ইসলাম গ্রুপ’’ এর সদস্য রোহিঙ্গা সন্ত্রাসী ঘর-৩০৮, এফসিএন-২৯৬৪৯০ এর মৃত আব্দুর শুক্কুরের পুত্র জাহিদ হোসেন(৩২) ও ব্লক-সি/১, ঘর-৬২০, এফসিএন-২৪৯০৪৩ এর আব্দুস সালামের পুত্র বদি আলম(২৭) কে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র (শাটারগান) সহ গ্রেফতার করা হয়।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি