
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২২, ১৮:৩৭

গতকাল (২২-শে এপ্রিল) শুক্রবার বিকেলে মেহেরপুরের গাংনী উপজেলা ব্যাপী শুরু হয় কালবৈশাখী ঝড় আর তুমুল বৃষ্টি। টানা ২ ঘন্টার ঝড় বৃষ্টিতে জনজীবনে নেমে আসে চরম বিপর্যয়। মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে মাঠে কৃষকের ফসল।
কলা, ধান, ভুট্টাসহ বিভিন্ন মৌসুমি ফলের বাগানে আঘাত হানে কালবৈশাখী ঝড়। তন্মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কলা ফসলের বাগানে। চলছে মাহে রমজান মাস। কৃষকদের কলা বাগানে এসেছিলো ভরপুর কলার কাদি। কিন্তু কয়েক ঘন্টার কালবৈশাখী ঝড়ে সমস্ত কলা গাছ মাটিতে লুটিয়ে পড়েছে।
গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের কলা চাষি গোলাম মোল্লা জানান, 'তার দুই বিঘা জমির কলা গাছ একটাও পূর্বের অবস্থায় নেই। ঝড়ের ফলে মাটিতে পড়ে রয়েছে।'গোলাম মোল্লার মতো একই অবস্থা প্রায় সব কলা চাষির।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
শুধু মাঠের ফসল নয় কালবৈশাখী ঝড়ের ফলে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে অসংখ্য মানুষের কাঁচা-পাকা ঘরবাড়ি। বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের টিনের চাল উড়ে চলে গেছে। দীর্ঘদিন পরে স্বস্তির বৃষ্টি মানুষ অনুভব করলেও জনজীবনে মারাত্মক বিপর্যয় নেমে এসেছে কালবৈশাখী ঝড়ে।