
প্রকাশ: ২১ এপ্রিল ২০২২, ২১:২০

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির এর বিরুদ্ধে গোপালপুর উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডুকে হত্যার হুমকি দেয়ার মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টায় ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে গিয়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফনুর মিনি, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহন, সহ-সভাপতি সৈয়দ মাসুদুল হক টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, যুগ্ন সম্পাদক মিনহাজ উদ্দিন, জেলা পরিষদের সদস্য আজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, ফলদা ইউনিয়নের চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু,
অর্জুনা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ দিদারুল আলম খান মাহবুব, নিকরাইল ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ, গোবিন্দাসী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন চকদার, অলোয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রফিক, নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন সরকার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান সহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি


উপস্থিত বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালপুর উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু টাঙ্গাইল-২ আসনের এমপি ছোট মনিরের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে লিপ্ত রয়েছে। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে অপপ্রচারকারী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডুকে দল থেকে বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। বক্তারা ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডুকে ভূঞাপুরে অবাঞ্চিত ঘোষণা করেন।
উল্লেখ্য, গত ১৭ এপ্রিল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু অভিযোগ করেন ১০ এপ্রিল আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংসদ সদস্য ছোট মনির তাকে প্রাণনাশের হুমকি দেন। এ ব্যাপারে জেলা প্রশাসকের মাধ্যমে ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করেন।