
প্রকাশ: ২০ এপ্রিল ২০২২, ২২:৪৭

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। ফলে মহামারি শুরুর পর থেকে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১২৭ জনে।তবে একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২৮ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৪৪০ জন। এ সময়ে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৫৫ শতাংশ।বুধবার (২০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৪৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯২ হাজার ৭৪ জন। নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ১৩৩টি। পরীক্ষা করা হয় ৫ হাজার ৯৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৫৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ শতাংশ।
করোনায় মারা যাওয়া নারী ঢাকা বিভাগের।

এর আগে, মঙ্গলবার (১৯ এপ্রিল) করোনায় কারও মৃত্যু হয়নি। আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৫০ জন। সুস্থ হয়েছেন ৩৩১ জন। নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ৫১৫টি। পরীক্ষা করা হয় ৫ হাজার ৫৪৫টি নমুনা।উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। রোগী শনাক্তের ১০ দিন পর অর্থাৎ ১৮ মার্চ দেশে প্রথম একজনের মৃত্যু হয়।
কোনো ট্যাগ পাওয়া যায়নি