
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২২, ১৯:৫

চলছে পবিত্র মাহে রমজান। রমজানের শেষেই রয়েছে মুসলিম ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদুল ফিতরকে সামনে রেখে এরই মধ্যে ভীর জমতে শুরু করেছে বাজারে ব্যাবসায়ীদের ব্যাবসা প্রতিষ্ঠানে। সাজ পোশাকের দোকানে ঈদ বাজার উপলক্ষে ক্রেতাদের ভীর চোখে পড়ার মতো।
শপিং মলে গিয়ে সাজ-পোশাক, কসমেটিক, জুতা-সেন্ডেলের নতুন ধরনের নতুন মডেলের আর আনকমন নামের খুঁজতে ব্যাস্ত ক্রেতারা। সারা বছরের ব্যাবসার মন্দাভাব অনেকটাই কাটিয়ে তোলার চেষ্টা ব্যাবসায়ীদের। এবারের সাজ পোশাক বাজারে ঐশুরিয়া, কাঁচাবাদাম, কেজিএফ সহ নানান নামের নানান ঢংয়ের পোশাক সামগ্রীর বেশ জমজমাট বেচাকেনা। তবে সাধারণত ঈদ বাজারে পাঞ্জাবি-পাজামার বেচাকেনা বেশি হওয়ার কথা থাকলেও মুসলিমদের ধর্মীয় উৎসবে পাঞ্জাবি-পাজামার চেয়ে বিভিন্ন আধুনিক মডেলের সাজ পোশাকের আধিপত্য এবছর বেশি।
ঈদ বাজারের ভীর লক্ষ্য করা গেছে ট্রেইলার্সের কাজেও। ঈদ উপলক্ষে মানুষজনের নতুন পোশাক বানাতে বেশ ব্যাস্ত সময় পার করছেন দর্জিরা। ভীর রয়েছে কসমেটিকসের দোকানেও। রূপ সৌন্দর্য বর্ধীত করতে মানুষ বিভিন্ন ধরনের ক্রীম, পাউডার, লিপস্টিক, আলতা সহ নানান ধরনের পারফিউম কিনতে বেশ ভীর জমাচ্ছে। বাজারে অতিরিক্ত ভীর হওয়ার ফলে বাজার নিয়ন্ত্রণ, মনিটরিং সহ সব ধরনের ব্যাবস্হা গ্রহণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

মেহেরপুরের গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন জানান, 'বাজার নিয়ন্ত্রণ রাখতে এবং ক্রেতা-বিক্রেতারা কোন হয়রানির শিকার যাতে নাহয় সেজন্য সম্পুর্ন বাজার সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আনা হয়েছে।'গাংনীর বামন্দী বাজার কমিটির সভাপতি আব্দুল আওয়াল বিশ্বাস বলেন, 'ক্রেতা-বিক্রেতাদের মধ্যে যাতে সমন্নয় থাকে এবং বাজারে সবকিছুর মূল্য যাতে সহনীয় থাকে সেবিষয়ে আমরা যথেষ্ট নজর রাখছি'।গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম বলেন, 'সামনে ঈদ উপলক্ষে বাজারে নিত্যপ্রয়োজনিয় দ্রব্যসহ সবকিছুর বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিংয়ের জন্য তদারকি করা হচ্ছে।'
কোনো ট্যাগ পাওয়া যায়নি