
প্রকাশ: ৯ এপ্রিল ২০২২, ২০:৫৭

রাজবাড়ীর জেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে ব্যাটারী চালিত অটোরিকশা ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ছাড়া অটো রিকশায় থাকা দুই যাত্রীর মধ্যে একজন গুরুতর আহত হয়েছে। শনিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোচালকের পরিচয় ঘটনাস্থলে শনাক্ত করা যায়নি। গুরুতর আতহ হন গোয়ালন্দ উপজেলা কেউটিল গ্রামের মো. শাহজাহান মন্ডল এর ছেলে ওসমান মন্ডল (২৫) এবং অপর একজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, হতাহতরা উপজেলার গোয়ালন্দ থেকে দৌলতদিয়া ঘাটে অটোরিকশাযোগে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকটি অটোরিকশাকে টেনে প্রায় ১০০ফুট দূরে নিয়ে যায়। এত ঘটনাস্থলেই অটো রিকশা চালকের মৃত্যু হয়। আহত দুই যাত্রীকে দ্রুত স্থানীয়রা উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কলমপ্লেক্স হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ওসমান মন্ডলকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসাপাতালে রেফার করা হয়।
আহলাদীপুর হাইওয়ে থানার এসআই মো. জিল্লুর রহমান জানান, দৌলতদিয়া ঘাটগামী অটোরিকশাটি দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মহাসড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ফরিদপুরগামী কুষ্টিয়া-ট-১১-২২৫৩ পণ্যবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোচালক নিহত হন। এতে আহত হন অটোরিকশায় থাকা দুই যাত্রী।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

এ ঘটনায় ট্রাকচালক কোহিনুর শেখ ৩৫ কে আটক করা হয়েছে। ট্রাক ও অটোরিকশা পুলিশের হেফাজতে রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।