
প্রকাশ: ৪ এপ্রিল ২০২২, ২২:৩৭

“ভূগর্ভস্থ পানিঃ অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বরিশাল পালিত হয়েছে বিশ্ব পানি দিবস। দিবসটি উপলক্ষে সোমবার বেলা ১১ টায় জেলা প্রশাসন বরিশাল ও পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের করা।
র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস।

বিশেষ অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড বরিশাল মোঃ সবিবুর রহমান, নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক, বাপা, বিভাগীয় সমন্বয়কারী মোঃ রফিকুল আলমসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা সহ বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, “পানি জীবন, পানিই সম্পদ" পানির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত কল্পে ডেল্টা প্লান ২১০০ এবং ভূগর্ভস্থ পানি সম্পদের চাপ কমানো, পানি দূষণ থেকে বিরত থাকা, পানি সম্পদ রক্ষার্থে গণ সচেতনতা তৈরি করতে হবে।