
প্রকাশ: ৩ এপ্রিল ২০২২, ১৯:৩৬

প্রতিবন্ধীদের ভাতা দুই হাজার টাকা এবং সরকারি, বেসরকারি ও স্বকর্ম সংস্থান নিশ্চিতের দাবীতে প্রতিবন্ধীদের তিনটি সংস্থা মানববন্ধন করেছে। শনিবার (২ এপ্রিল) দুপুরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটে গোয়ালন্দ উপজেলাপ্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ও রাজবাড়ী প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন পরিষদ এবং সামাজিক কল্যান মানবিক সংস্থার যৌথ উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
দুপুর দেড়টা থেকে দুইটা পর্যন্ত আয়োজিত মানববন্ধনের সভাপতিত্ব করেন গোয়ালন্দ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি রতন শেখ। বক্তব্য রাখেন সংস্থাটির সাধারণ সম্পাদক মো. মোন্নাব শেখ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সিদ্দিক সরদার, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, সদস্য মাজেদা বেগম প্রমূখ। ত্রিশ মিনিট ব্যাপী মানববন্ধনে তিনটি সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে তাঁদের দাবীর সাথে সহমত প্রকাশ করে উপস্থিত হন গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর নাসির উদ্দিন রনি, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম, স্থানীয় আ.লীগ নেতা উজ্জল হোসেন বাবু, মতিয়ার রহমান, নিলু মন্ডল প্রমূখ।

বক্তারা বলেন, আমরা যাতে আগামীতে দুই হাজার টাকা করে সম্মানি ভাতা পেতে পারি প্রধানমন্ত্রীর কাছে জোর দাবী জানাচ্ছি। সাথে প্রতিবন্ধীরা যাতে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন বেসরকারী বা স্বকর্ম সংস্থাও রয়েছে যাতে কাজ করতে পারে তার নিশ্চিয়তা দাবী করছি। আমাদের যতদিন পর্যন্ত দাবী আদায় না হবে ততদিন পর্যন্ত আন্দোলন করে যাবো।
কোনো ট্যাগ পাওয়া যায়নি