
প্রকাশ: ২ এপ্রিল ২০২২, ১৮:৪৭

দেবীদ্বারে নারী উদ্যোক্তা সংগঠনের উদ্যোগে ‘নারী উদ্যোক্তা মেলা’র আয়োজন করা হয়েছে। দেবীদ্বার রেয়াজ উদ্দিন মডেল সরকারী উচ্চবিদ্যালয়’র মাঠে শুক্রবার দিনব্যাপী ওই মেলার উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিক উন-নবী তালুকদার।
'নারী উদ্যোক্তা মেলার’ আহবায়ক হুরবানু আক্তার পলি’র সভাপতিত্বে এবং এবিএম আতিকুর রহমান বাশার'র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাগ্রত মানবিকতা কুমিল্লার আহ্বায়ক ডাঃ তাহ্সীন বাহার সূচনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিউইয়র্ক প্রবাসী ডা.ফেরদৌস খন্দকার, দেবীদ্বার মফিজ উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রাশেদা বেগম, যুবলীগ নেতা মোঃ মামুনুর রশিদ।

এছাড়াও অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মহিলা শ্রমিক লীগ সভাপতি শাহিনুর আক্তার লিপি, শ্রমিক লীগ উপজেলা সাধারন সম্পাদক কাউছার হায়দার, দেবীদ্বার শিক্ষা সেবা ফাউন্ডেশনের আহ্বায়ক মাহাবুবুর রহমান প্রমুখ।
আজকের উদ্যোক্তা মেলায় প্রধান অতিথির বক্তব্যে ডা. তাহ্সীন বাহার সূচনা বলেন, মেলায় নারীদের উপস্থিতি খুবই ভালোলাগার, এতেই বুঝা যায় নারীরা এগিয়ে যাচ্ছে, নারীদের এগিয়ে যেতে নারীদেরকেই নারীদের পাশে থাকতে হবে। তিনি উপস্থিত পুরুষদের উদ্দেশ্য করে বলেন, নারীদের কোনকিছুতে বাঁধা না দিয়ে নারীদের মত থাকতে দেন তাহলেই নারীরা আরো অনেক দূর এগিয়ে যাবে।
