
প্রকাশ: ২৬ মার্চ ২০২২, ৫:০

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৬ মার্চ) সকালে ডা. জুবায়ের খালেদের উদ্যােগে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ী মসজিদের দক্ষিণ পাশে হাজী মোঃ মকবুল হোসেন মার্কেট প্রাঙ্গনে এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ডা. জুবায়ের খালেদের পিতা ও গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মোঃ মকবুল হোসেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দাসী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন চকদার। বিশেষ অতিথি ছিলেন গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও শিল্পপতি মোঃ শফিকুল ইসলাম (বাবু), গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম মেম্বার প্রমুখ।

বিআইএইচএস জেনারেল হাসপাতালের মেডিসিন, ডায়াবেটিস ও বক্ষব্যাধি চিকিৎসক ডা. জুবায়ের খালেদের তত্ত্বাবধানে মেডিসিন, ডায়াবেটিস, বক্ষব্যাধি, হাইপ্রেসার, শিশু, চর্ম, যৌন, এলার্জি, মহিলা ও গাইনি রোগী সহ বিভিন্ন বিষয়ে প্রায় পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয়। এছাড়া ডা. ফাতেমা জহুরা রুপা ও ডা. শুভময় পালও রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
