
প্রকাশ: ২৬ মার্চ ২০২২, ১৭:২৮

দেখতে ধানের মতো মনে হলেও এই ফসলের নাম চিনা। কোনো এক সময় যমুনার চরাঞ্চলে এর ব্যাপক আবাদ ছিল। আগেকার দিনে মানুষ ভাতের বিকল্প হিসেবে চিনার ভাত খেতো।
কিন্তু বর্তমান সময়ে এর আবাদ কমে যাওয়ার ফলে চিনা খুব একটা চোখে পড়ে না। এটি এখন বিলুপ্তপ্রায়। বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা এটি চেনা ও অনেকেই নামই জানে না। ছবিটি ভূঞাপুরের যমুনার চরাঞ্চল থেকে তোলা হয়েছে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি