
প্রকাশ: ২৬ মার্চ ২০২২, ১৭:২১

২৬ মার্চ মহাস স্বাধীনতা দিবস ও জতীয় দিবস। স্বাধীনতার এই ৫১ বছর উদযাপনে জাতির শ্রেষ্ঠ সন্তাদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষ আসতে শুরু করেছে৷তবে গত কয়েকবছরের চেয়ে এবার মানুষের উপস্থিত তুলনামূলক কম। বেলা ১০ টার দিকেও ধীরে ধীরে আসতে শুরু করেছে মানুষ।
সকাল ৫টা ৫০ মিনিটের দিকে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর ৭ টার দিকে প্রাঙ্গনটি উন্মুক্ত করে দেওয়া হয়।পরেই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, প্রতিষ্ঠানসহ শিক্ষা প্রতিষ্ঠান তাদের ব্যানারের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন।

সকাল থেকে শ্রদ্ধা নিবেদন করছেন বীর মুক্তিযোদ্ধারাসহ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাকের পার্টি, ছাত্রলীগ, যুবলীগ, জাহাঙ্গীর নগর শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর সাংবাদিক সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল(বাসদ), ঢাকা সাংবাদিক ইউনিয়ন৷
কোনো ট্যাগ পাওয়া যায়নি
