
নওগাঁর নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ইউনুস আলীর জানাযায় গিয়ে কাঁদলেন খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার। এর আগে শুক্রবার দুপুরে তার মৃত্যুর সংবাদ পেয়ে সেখানে ছুটে যান খাদ্যমন্ত্রী।
মন্ত্রী জানাযা স্থলে পৌঁছে ইউনুস আলী পরিবারের সদস্যদের সমবেদনা জানান। এর আগে গতকাল রাতে হঠাৎ করে মৃত্যুবরণ করেন ইউনুস আলী।এসময় মন্ত্রী কান্না বিজরিত কন্ঠে বলেন, ইউনুস আলী একজন ত্যাগী নেতা ছিলেন। এলাকার উন্নয়নের পিছনে ছুটেছেন। দলের নেতাকর্মীদের কাছে তিনি ছিলেন প্রিয় সংগঠক। তার মৃত্য স্থানীয় আওয়ামীলীগের জন্য অপূরণীয় ক্ষতি। দলের জন্য তার অপরিসীম অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন মন্ত্রী।
মন্ত্রী আরো বলেন, মৃত্যুর স্বাধ সবাইকেই গ্রহণ করতে হবে। সৃষ্টিকর্তার ডাকে যে কোন চলে যেতে হবে ওপারে। কখন যে কার মৃত্যুর ডাক আসবে কেউ জানিনা। প্রিয় ও কাছের মানুষ চলে যাওয়া সত্যিই মেনে নিতে খুব কষ্ট হয়। ক্ষণজন্মা জীবনের কোন ভরসা নেই।

নিয়মাতপুর উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, নির্বাহী অফিসার আবদুল্ল্যাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ স্থানীয় নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন। পরে মরহুম ইউনুস আলীর জানাযা শেষ পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন হয়।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
