
প্রকাশ: ২৪ মার্চ ২০২২, ১:২৪

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকা থেকে বুধবার দিবাগত রাতে হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ দুইজন এবং পরোয়ানাভুক্ত এক আসমীকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার রামদিয়া গ্রামের হরিদাস হালদারের ছেলে শ্যামল হালদার (৪৫) ও গোয়ালন্দ উপজেলার দক্ষিণ দৌলতদিয়া মোসলেম শেখ এর ছেলে মহিউদ্দিন শেখ (২৭)।
এর মধ্যে দৌলতদিয়া রেলওয়ে ষ্টেশন সংলগ্ন শহীদ মিনারের সামনে থেকে ৫ গ্রাম হেরোইন সহ শ্যামল হালদারকে এবং দৌলতদিয়া মনোরমা সিনেমা হলের সামনে থেকে ৫০পিচ ইয়াবা ট্যাবলেট সহ মহিউদ্দিনকে গ্রেপ্তার করেছে। এছাড়া থানা পুলিশ ২০২০ সালের মার্চ মাসে দায়েরকৃত একটি মাদক মালার পরোনাভুক্ত আসামী উপজেলার উজানচর ইউনিয়নের দুদু খান পাড়ার শাহজাহান হাওলাদারের ছেলে মো. উজ্জল হাওলাদারকে গ্রেপ্তার করেছে।

সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জাননা, তাদেরকে বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
