
প্রকাশ: ২৪ মার্চ ২০২২, ১:২

দিন মজুর কাঠ মিস্ত্রি আয়ুব আলী মল্লিক (৪২)। দেড় বছর ধরে গলায় ক্যান্সারে আক্রান্ত। উন্নত চিকিৎসার জন্য তার আর্থিক সাহায্যের প্রয়োজন।সে রাজবাড়ী জেলার সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের ভাটি সুলতানপুর গ্রামের মৃত নবাব আলী মল্লিকের ছেলে। স্ত্রী, দুই কন্যা এক ছেলে নিয়ে দিনমজুর আয়ুব মল্লিকের সংসার চলতো কোনো রকম। দেড় বছর ধরে ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর অভাবের সংসার স্বল্প আয় ও ধারদেনা করে এতদিন কোনোভাবে চিকিৎসার খরচ মিটিয়েছেন।
এখন তিনি অসহায় হয়ে পড়েছেন। আর চিকিৎসার ব্যয়ভার বহন করা পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। চিকিৎসক জানিয়েছেন, উন্নত চিকিৎসায় তিনি সুস্থ হয়ে উঠতে পারেন। সমাজের বিত্তশালী ও দানশীল ব্যক্তিদের কাছে তিনি আর্থিক সাহায্য চেয়েছেন। বিত্তবানদের সহযোগিতায় রোগীটি ফিরে পেতে পারেন ক্যান্সারমুক্ত একটি সুন্দর সুখের জীবন।
নাবালক সন্তানদের দিকে তাকিয়ে মানবিক দিক বিবেচনা করে আর্থিক সাহায্যের জন্য এগিয়ে আসার জন্য তার পরিবারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা চেয়ে বিত্তবানদের নিকট সাহায্যের আবেদন করেছেন। তিনি বর্তমান ফরিদপুর ডায়াবেটিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্যান্সার রেডিওলোজী বিভাগের চিকিৎসক ডা.হাসনিনা আক্তারের অধিনে চিকিৎসাধীন রয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

সাহায্য পাঠানো ও যোগাযোগের ঠিকানা-রহিমা বেগম, ভাটি সুলতানপুর রাজবাড়ী সদর, মোবাইল বিকাশ ০১৭৮৭-৫৩৯৬৪৫

নিউজ ও ছবি
হক মৃধা
রাজবাড়ী
মোবাঃ ০১৭২১৭৮৪২৯১
তাংঃ ২৪/৩/২০২২ইং
2 Attachments