
প্রকাশ: ২১ মার্চ ২০২২, ০:২০

বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) ও নাগরিক উদ্যোগের আয়োজনে “আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস উপলক্ষে বরিশালে মানবববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় নগরীর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক (সদর রোড) অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচী পালন করা হয়।
বিডিইআরএম জেলা সভাপতি বীরমুক্তিযোদ্ধা ললিত কুমার দাস এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন বিডিইআরএম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার ভক্ত।

মানববন্ধন ও সমাবেশে উপস্থিত থেকে বক্তারা বৈষম্য বিলোপ আইনসহ দলিত জনগোষ্ঠীর ৮ দফা দাবী বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানান। মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন বিডিইআরএম বরিশাল জেলার উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিক সুশান্ত ঘোষ, ট্রেড ইউনিয়ন বরিশাল জেলার সভাপতি এ্যাডঃ এ,কে আজাদ, বাংলাদেশ মাইনোরিটি রাইটস ফোরাম এর সাধারণ সম্পাদক রনজিৎ দত্ত, নাগরিক উদ্যোগের এরিয়া অফিসার সুপ্রিয় দত্ত, রবিদাস সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক বসন্ত রবিদাস ও বিডিইআরএম বরিশাল জেলার নেতৃবৃন্দ।