
প্রকাশ: ২১ মার্চ ২০২২, ১৯:৭

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ঠিকাদারি কাজের গাড়ি স্কুলে ঢুকে শিক্ষক ও ছাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৬ জন।সোমবার (২১ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে শিবালয়ের আবদুল আলীম মেমোরিয়াল স্কুলে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন, আবদুল আলিম মেমোরিয়াল স্কুলের শিক্ষিকা নাসরিন (৩৫) ও শিক্ষার্থী জেরিন তাসনিন (৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিই কোম্পানির ওই গাড়িটি স্কুল কর্তৃপক্ষকে ভাড়া দিয়ে স্কুলের মাঠেই রাখত। পরে আজ সোমবার বিরতির সময় শিক্ষার্থীরা মাঠে আসে। এ সময় গাড়ির চালক গাড়িটিকে স্কুল থেকে বের করার উদ্দেশে স্টার্ট দিলে নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই শিক্ষার্থী তাসনিম মারা যায়। শিক্ষিকা ফাতেমাসহ আরও ৬ জন গুরুতর আহত হন।

পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় মুন্নু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষিকার মৃত্যু হয়।শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিন এ তথ্য নিশ্চিত করে জানান, ঘাতক গাড়িটির চালককে আটক করেছে এলাকাবাসী।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
