
প্রকাশ: ২০ মার্চ ২০২২, ২০:১৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় শিশু মো. ইমন হত্যা মামলায় ৭ জনের ফাঁসির রায় দিয়েছে আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালত রোববার (২০ মার্চ) দুপুরে এ রায় দেয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. নাহিদ (২১), সাদ মিয়া (২২), আহম্মদ আলী (৫৫), মো. সিরাজ মিয়া (৪৫), সেন্টু মিয়া (২৫), খোরশেদ আলম (১৮) ও সালমা বেগম (৫২)।সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী জেসমিন আহম্মেদ।
২০১৩ সালের জুনে ইমন বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। এর ৬ দিন পর পরিত্যক্ত একটি জায়গা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।এ ঘটনায় ইমনের বাবা মো. ইসমাইল মামলা করেন। এজাহারে বলা হয়, জমি সংক্রান্ত বিরোধের জেরে ইমনকে হত্যা করা হয়।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
পরে তার মরদেহ নয় খণ্ড করে পরিত্যক্ত জায়গায় ফেলে রাখে আসামিরা।সেই মামলায় ১৪ জন স্বাক্ষীর স্বাক্ষ্য শেষে আদালত ৭ জনের ফাঁসির রায় দিয়েছেন। খালাস দেয়া হয়েছে তিন জনকে।