
প্রকাশ: ১৮ মার্চ ২০২২, ২২:৪৮

মাদারীপুরের ডাসারে স্কুল মাস্টারের বখাটে ছেলে প্রবাসীর স্কুল পড়ুয়া মেয়ে নিয়ে পলায়ন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মেয়েকে উদ্ধারের জন্য থানায় অভিযোগ করেন মেয়ের মা। এ ঘটনাটি গতকাল ঘটে বলে জানাযায় ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়, মাদারীপুরের ডাসার উপজেলার ডাসার গ্রামের সালাম ঘরামীর বখাটে ছেলে রিফাত ঘরামী গতকাল পার্শ^বর্তি খিলকগ্রাম গ্রামের এক ডুবাই প্রবাসীর স্কুল পড়ুয়া মেয়ে নিয়ে পলায়ন করেন।
গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে বলে জানায় ভুক্তভোগী পরিবার।
মেয়ের মা ডাসার থানায় বাদী হয়ে অভিযোগ দায়ের করলে,পুলিশ তাৎক্ষনিক ছেলে রিফাতের পিতা স্কুল মাস্টার সালাম ঘরামী ও মা'কে রাঁতেই থানায় নিয়ে যায়। পরে তারা ওই ছাত্রীকে নিয়ে তাদের ছেলে পলায়নের কথা স্বীকার করেন এবং আজ শুক্রবার বেলা ১২ টার মধ্যে স্কুলপড়ুয়া ছাত্রীকে পৌছে দেবে বলে থানায় একটি মুজ-লেখা দেয়।
সালাম ঘরামী সৈয়দ নুরুল আলম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।
স্কুল ছাত্রীর মা বলেন,আমার মেয়ের বয়স মাত্র পনেরো বছর। নবম শ্রেনীতে পরে। সালাম ঘরামীর বখাটে ছেলে,ও নেশাও করে, আমার মেয়েকে নিয়ে পালিয়েছে। মেয়ের বাবা ডুবাই থাকে,আমাদের একটি মাত্র সন্তান,এ খবর পেয়ে স্টক করেছে। আমি আমার মেয়েকে ফেরত চাই।থানায় অভিযোগ করেছি।

স্কুল মাস্টার সালাম ঘরামী মুঠোফোনে যোগাযোগ হলে তিনি বলেন, আমার ছেলের সাথে যোগাযোগের চেস্টা করতেছি।
এ ব্যাপারে ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান বলেন,ওই ছাত্রীর মা থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিক্তিতে ছেলের বাবা ও মা' স্বীকার করেন তাদের ছেলে রিফাত ঘরামী গতকাল সকালে ওই স্কুল পড়ুয়া ছাত্রীকে নিয়ে পালিয়েছে।
আজ বেলা ১২ টার মধ্যে স্কুলপড়ুয়া ছাত্রীকে পৌছে দেবে বলে থানায় একটি মুচলেখা দিয়েছে।