
প্রকাশ: ১৩ মার্চ ২০২২, ২৩:৩৩

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পৃথক দুই সড়ক দূর্ঘটনায় আরিফুল ইসলাম (৩০) ও শামিম হোসেন (২৮) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।রবিবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার বড়খাতা মাজার এলাকা ও সাব রেজিস্টারি হাতীবান্ধা এলাকায় বুড়িমারী-লালমনিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রবিবার বিকেলে ওই সড়কের বড়খাতা মাজার এলাকায় ট্রাকের ধাক্কায় আরিফুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী মারা যায়। তার বাড়ি বড়খাতা ইউনিয়নের পশ্চিম সাড়ডুবি এলাকায়। তার বাবার নাম সফিয়ার রহমান।

একই সময় উপজেলার মেডিকেল মোড় এলাকায় অপর এক সড়ক দূর্ঘটনায় ট্রাকের ধাক্কায় শামিম হোসেন নামে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। তার বাড়ি ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া এলাকায়। তার বাবার নাম আবু তাহেব রব্বানী।হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি আব্দুল হাকিম আজাদ দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি