
প্রকাশ: ১৩ মার্চ ২০২২, ১৭:২৮

টাঙ্গাইলের ঘাটাইল থানার দেউলিয়াবাড়ী এলাকা হতে রবিবার রাতে মোঃ হাসিম (২৬) ও মোঃ রাশিদুল ইসলাম (২৬) নামে দুই যুবকের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ০২টি মোবাইল, ০৩টি সিম কার্ড, নগদ ১,৮০০টাকা এবং ০১টি মোটর সাইকেল সহ হাতেনাতে আটক করে টাঙ্গাইল র্যাব-১২।
আটককৃতদের উভয়ের বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুর থানায়।র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান,
তিনি আরো জানান, আসামীদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় যে, তারা পরস্পর যোগসাজসে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য হেরোইন অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার ঘাটাইল থানাসহ বিভিন্ন থানা এলাকায় বিভিন্ন মাদক সেবিদের নিকট তাদের চাহিদা অনুযায়ী বিক্রয় করে আসছে। আসামীদ্বয়ের বিরুদ্ধের টাঙ্গাইল জেলার ঘাটাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১০ (ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি