
প্রকাশ: ১১ মার্চ ২০২২, ২০:১৪

নওগাঁয় সড়ক ও জনপদ বিভাগের আওতায় নিয়ামতপুরের তিন মাথা থেকে পোরশা পর্যন্ত ৩২ কিলোমিটার মহাসড়কের নাম দবীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার সড়ক‘ করার প্রজ্ঞাপন জারি করছে সরকার। এতে উচ্ছ্বাস ছড়িয়ে পরেছে জেলাজুরে। বৃহস্পতিবার রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে সড়ক ও সেতু মন্ত্রনালয়ের সম্পত্তি শাখার সিনিয়র সহকারী সচিব মো. গোলাম জিলানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘সড়ক ও জনপদ বিভাগের আওতায় মান্দা-নিয়ামতপুর, শিবপুর-পোরশা মহাসড়কের নিয়ামতপুরের তিন মাথা থেকে পোরশা পর্যন্ত মহাসড়কটির নাম দবীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার সড়ক‘ নামে নামকরণ করেছে সরকার। এ আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর করা হবে।‘
এদিকে খাদ্যমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদারের নামে ৩২ কিলোমিটার রাস্তার নাম করণের অনুমোদন দেওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষেরা। স্থানীয়রা বলছেন, সড়কটির নাম সাধন মজুমদারের নামে হোক এটি এই এলাকার মানুষের দীর্ঘদিনের একটা প্রত্যাশা ছিল ।
তিন মাথা মোড় এলাকার বাসিন্দা জলিল মন্ডল বলেন, খাদ্যমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদারের নামে রাস্তার নাম করণের অনুমোদন দেওয়ায় আমরা অনেক খুশি। এটি আমাদের প্রত্যাশা ছিল। ওই এলাকার আরেক বাসিন্দা ইমরান হোসেন বলেন, ‘এলাকার সার্বিক উন্নয়নে নেতা সাধন মজুমদারের ভূমিকা অপরিসীম। তার নামে এই রাস্তার নাম করণ করায় ভালো উদ্যোগ বলেও জানান তিনি।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

এবিষয়ে নিয়ামতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ বলেন, ‘আমাদের সবার নেতা খাদ্যমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদারের নামে সড়কের নাম অনুমোদন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সকলকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।‘

তিনি বলেন,‘আমাদের অভিভাবক সাধন চন্দ্র মজুমদার উন্নয়নয়ের কান্ডরী। তার উন্নয়ন কর্মকান্ডের স্মৃতি হিসেবে এই সড়ক সবাইকে সেটি মনে করিয়ে দিবে। সত্যিই আমরা এলাকাবাসীরা খুবই আনন্দিত।‘
এব্যাপারে নওগাঁ সড়ক ও জনপদ বিভাগেড়র নিবার্হী প্রকৌশলী মো.সাজেদুর রহমান বলেন, খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদাদের নামে ৩২ কিলোমিটার রাস্তার নাম করণের অনুমোদনের বিষয়ে মন্ত্রনালয় থেকে চিঠি পেয়েছি। অবিলম্বে চিঠিতে উল্লেখিত রাস্তার নাম করণ বাস্তবায়ন করার উদ্যোগ নেয়া হবে।