সোমবার, ৪ মে, ২০২৬২১ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

সজিনার সাদা ফুলে প্রকৃতি সেজেছে আপন মহিমায়

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২২, ১৮:৩০

শেয়ার করুনঃ
সজিনার সাদা ফুলে প্রকৃতি সেজেছে আপন মহিমায়

প্রাকৃতিক সোন্দর্য নিয়ে সাদা ফুলের বর্ণিল সাজে সেজেছে উত্তরাঞ্চলের শষ্য ভান্ডার খ্যাত নওগাঁর আত্রাই উপজেলার সজিনা গাছগুলো। প্রকৃতি সেজেছে যেন তাঁর আপন মহিমায়।

ষড়ঋতুর দেশ আমাদের এ বাংলাদেশ। সুজলা সুফলা, শস্য শ্যামল ভরা আমাদের এ বাংলাদেশের একেকটি ঋতুর একেক রুপে ও রঙ নিয়ে হাজির হয়। ঠিক তেমনি আত্রাই উপজেলার বাড়ির আনাচে-কানাচে ও রাস্তার পাশে থাকা সজিনার গাছগুলো থোকায় থোকায় সাদা সাদা ফুলে ভরে উঠেছে। মৌ মৌ করছে চারিপাশ। সজিনা গাছের ডালের গোড়া থেকে মাথা পর্যন্ত ফুল আর ফুল। এ সময় সজিনা গাছের পাতা ঝরে পড়ে। তাই পাতা শুন্য ডালে থোকা থোকা সাদা ফুলের শোভা দেখে সকলেই মহিত হয়।

আরও

বড়লেখায় কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

বড়লেখায় কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

সজিনা বিশ্বের অন্যতম প্রয়োজনীয় একটি বৃক্ষ। অলৌকিক গাছ হিসেবে সজিনা পরিচিত। ইংরেজিতে সজিনার নাম ‘ড্রামস্ট্রিক’ যার অর্থ ঢোলের লাঠি। নামটি অদ্ভুত হলেও এটি অতিপ্রয়োজনীয় জীবন রক্ষাকারী সবজি জাতীয় একটি উদ্ভিদ। এই সজিনা গাছ থেকে সবচেয়ে বেশি লাভবান হন বাড়ির গৃহিনীরা। তারা সজিনা মৌসুমে সজিনা বিক্রি করে হাতের খরচ হিসেবে অর্থ সঞ্চয় করেন।

এ গাছের পাতা, ফুল, ফল, ব্যাকল ও শিকড় সবই মানুষের উপকারে আসে। সজিনার পুষ্টিগুন অনেক বেশি। এ গাছের অনেক গুন থাকায়, এ গাছকে যাদুর গাছ বলা হয়। কাঁচা সবুজ পাতা রান্না করে, ভর্ত্তা করে ও বড়া ভেজে সবজি হিসেবে খাওয়া যায়। ফল সবজির মতো রান্না করে খাওয়া যায়, ফল পাকলে সে সব ফলের বীজ বাদামের মতো ভেজে খাওয়া যায়।

আরও

গোয়ালন্দে প্রধান শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তকে গ্রেফতারের দাবি

গোয়ালন্দে প্রধান শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তকে গ্রেফতারের দাবি

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার ৮টি ইউনিয়ন ৫হাজার হেক্টর জমিতে প্রায় ২০ হাজারেরও অধিক সজিনা গাছ আছে। প্রতি বাড়িতে কমপক্ষে ৩/৪ টি গাছ রয়েছে। এসব গাছ বাড়ির পাশে ও ক্ষেতের আইলে লাগানো হয়। গাছে ফলনও বেশি হয়। যতœ ছাড়াই এসব গাছ বেড়ে উঠেছে। বাংলাদেশে ২টি জাত আছে সজিনা ও নজিনা। সজিনার ফুল আসে জানুয়ারীতে আর নজিনা ফুল আসে মার্চ মাস থেকে। তবে সব ফুল থেকে ফল হয় না। একটি থোকায় সর্বাধিক ১৫০টি মত ফুল ধরে। ফুল ৪০ সেমি. থেকে ৮০ সেমি. পর্যন্ত লম্বা হয়। ফুল ফুটার ২মাস পর ফল তোলা যায়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

একটি বড় গাছে ৪০০ থেকে ৫০০ ফল ধরে। প্রতিটি ফলে ৩০-৪০টি বীজ হয়। দেশে সাধারণ ডাল কেটে ডাল রোপন করলে সজিনা গাছ তৈরি হয়। সজিনা চাষিরা উচ্চ মূল্য পাওয়ায় সজনের ডাল রোপন করতে উৎসাহিত হয়। বসতবাড়ির আশে পাশে রাস্তার ধারে ক্ষেতের আইলে লাগানো সজিনা গাছ যতœ ছাড়াই অবহেলার মধ্য দিয়ে বেড়ে ওঠে। সজিনা পুষ্টি ও ভেজষ গুন সম্পন্ন হওয়ায় বাজারে এর চাহিদা অনেক বেশি। সজিনার ব্যাপক চাহিদা থাকায় এই সবজিটি বাজারে মৌসুমের শুরুর দিকে উচ্চ মূল্যে বিক্রি হয়।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কেএম কাউছার হোসেন জানান, অলৌকিক গাছ সজিনা। ঠান্ডা-গরম, লবণ, খরা সহিষ্ণু পরিবেশে এই গাছ বাংলাদেশের সর্বত্রই জন্ম নেয়। এ উপজেলার মাটিতে সজিনা আবাদ ভাল হচ্ছে। উপজেলার প্রতি বাড়িতে কমবেশি ৫/৬টি করে সজিনা গাছ আছে। এ বছর সজিনা গাছে ব্যাপক ফুল ধরেছে। বড় ধরণের দূর্যোগ না হলে সজিনার বাম্পার ফলন আশা করা হচ্ছে। এই অঞ্চলে উৎপাদিত সজিনা ঢাকাসহ পুরো দেশে চালান হয়। দিন দিন পরিত্যক্ত জায়গায় সজিনা গাছ তৈরির আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। তাই উপজেলায় সজিনা গাছের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে এবং কৃষকরা সজনের উচ্চ মূল্য পাওয়ায় তারা লাভবানও হচ্ছে। 

    

জনপ্রিয় সংবাদ

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

সর্বশেষ সংবাদ

হামের প্রাদুর্ভাব ও টিকাদান ব্যবস্থার সংকট: প্রশাসনিক সিদ্ধান্তে বিপর্যয়ের অভিযোগ

হামের প্রাদুর্ভাব ও টিকাদান ব্যবস্থার সংকট: প্রশাসনিক সিদ্ধান্তে বিপর্যয়ের অভিযোগ

মুক্তাগাছায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

মুক্তাগাছায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

কেনিয়ায় ভারী বর্ষণে বন্যা-ভূমিধস, নিহত অন্তত ১৮

কেনিয়ায় ভারী বর্ষণে বন্যা-ভূমিধস, নিহত অন্তত ১৮

জ্বালানি সংকটে চাপ বাড়ছে অর্থনীতি ও জনজীবনে

জ্বালানি সংকটে চাপ বাড়ছে অর্থনীতি ও জনজীবনে

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা, বিচার দাবিতে তৎপর সরকার

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা, বিচার দাবিতে তৎপর সরকার

এ সম্পর্কিত আরও পড়ুন

মুক্তাগাছায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

মুক্তাগাছায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। সোমবার (৪ মে) দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের ভাবকি-চেরুমন্ডল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানার পরিদর্শক (তদন্ত) মো. চাঁদ মিয়া। নিহতরা হলেন উপজেলার বিনোদবাড়ি গ্রামের হাসিনা বেগম (৩৫), তার তিন বছর বয়সী মেয়ে আদিবা এবং দাওগাঁও গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক

যমুনা সেতু মহাসড়কে ভোরের দুর্ঘটনায় দুইজনের প্রাণহানি

যমুনা সেতু মহাসড়কে ভোরের দুর্ঘটনায় দুইজনের প্রাণহানি

ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও আরও দুইজন আহত হয়েছেন। সোমবার (৪ মে) ভোর সোয়া ৫টার দিকে মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, যমুনা সেতুমুখী একটি ট্রাক রাবনা ফ্লাইওভারের ওপর দিয়ে যাওয়ার সময় সামনে থাকা একটি পিকআপ ভ্যানকে অতিক্রম করার চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুই যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়।

বরিশালে মেয়েকে পরিকল্পিত হত্যা, বিচার দাবি মায়ের

বরিশালে মেয়েকে পরিকল্পিত হত্যা, বিচার দাবি মায়ের

বরিশালে গৃহবধূ আঁখি আক্তারের রহস্যজনক মৃত্যুকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ দাবি করে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন নিহতের মা মোসাম্মৎ মিনারা বেগম। একই সঙ্গে ঘটনার পর পুলিশ মামলা নিতে গড়িমসি করেছে এবং আলামত সংগ্রহে বাধা দিয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। রবিবার (৩ মে) সকাল সাড়ে ১১টায় বরিশাল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মিনারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মেয়েকে নির্মমভাবে হত্যা

ববি ছাত্রদল কমিটিতে ছাত্রলীগের ঠাঁই, তীব্র বিতর্ক শুরু

ববি ছাত্রদল কমিটিতে ছাত্রলীগের ঠাঁই, তীব্র বিতর্ক শুরু

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের ১২৭ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর সংগঠনটির ভেতরে তীব্র ক্ষোভ, বিতর্ক ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। গত শুক্রবার (১ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। তবে ঘোষণার পরপরই কমিটিতে ছাত্রলীগের সাবেক বা সক্রিয় কর্মীদের অন্তর্ভুক্তির অভিযোগ সামনে আসে। তৃণমূল নেতাকর্মীদের

গোয়ালন্দে প্রধান শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তকে গ্রেফতারের দাবি

গোয়ালন্দে প্রধান শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তকে গ্রেফতারের দাবি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দেবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার পপিকে লাঞ্ছনার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে জেলা প্রাথমিক শিক্ষক সমিতি। একই সঙ্গে অভিযুক্ত শরিফ সরদারের দ্রুত গ্রেফতার দাবি জানানো হয়েছে। রবিবার (৩ মে) বিকেল ৩টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে শিক্ষকরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে স্বাক্ষর করেন জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি আঞ্জুমান