
প্রকাশ: ১০ মার্চ ২০২২, ১৮:৫১

মেহেরপুরে খেজুরের রস পান করে দুই পরিবারের ৬ জন অসুস্থ হয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।বুধবার (৯ মার্চ) সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে এসব রোগীরা হাসপাতালে ভর্তি হন।এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর।
অসুস্থরা হলেন- গাংনী পৌর শহরের ৮ নং ওয়ার্ড থানা পাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে রাকিবুল ইসলাম (৪০), খোদা বকসের ছেলে সাহারুল ইসলাম, (৪৫) তার স্ত্রী আয়েশা খাতুন (৩০), মেয়ে কেয়া খাতুন (১৬), হাফিজুল ইসলামের স্ত্রী রেকসোনা খাতুন (৩২) ও ছেলে আবিদ হোসেন (১৫)।

এ বিষয়ে জানতে চাইলে অসুস্থ সাহারুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে প্রতিবেশী আনারুল ইসলামের কাছে থেকে খেজুরের রস কিনে আমরা দুই পরিবারের সবাই পান করি। মধ্যরাত থেকে পাতলা পায়খানা ও বমি হওয়া শুরু হয়। পরে হাসপাতালে ভর্তি হতে শুরু করি আমরা।গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক পাপড়ি জানান, বর্তমানে সবাই সুস্থ আছেন। তবে তাদের হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
