
প্রকাশ: ১০ মার্চ ২০২২, ১৭:১০

টাঙ্গাইল জেলার সদর থানার নতুন বাসস্ট্যান্ড এলাকা হতে বৃহস্পতিবার ভোর রাতে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে ইউসুফ আলী (২৭) ও মোঃ আল আমিন (২২) নামে দুই যুবককে গ্রেফতার করেছে টাঙ্গাইল র্যাব-১২।এসময় তাদের কাছ থেকে ১৫০ গ্রাম হেরোইন,০৩টি মোবাইল, ০৩টি সিম কার্ড এবং নগদ ছয় হাজার একশত নব্বই টাকা সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত উভয়ের বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ী থানায়।
র্যাব-১২, সিপিসি-৩, ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ এরশাদুর রহমান আজ সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, টাঙ্গাইলের কর্মরত মেজর কাজী আলমগীর হোসেন এবং ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ এরশাদুর রহমান এর নেতৃত্বে একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার সদর থানার নতুন বাসস্ট্যান্ড এলাকায় ১০ মার্চ ভোর রাতে অভিযান পরিচালনা করে ইউসুফ আলী (২৭) ও মোঃ আল আমিন (২২) নামে দুই যুবকের কাছ থেকে ১৫০ গ্রাম হেরোইন,০৩টি মোবাইল, ০৩টি সিম কার্ড এবং নগদ ৬,১৯০/- সহ হাতেনাতে আটক করে
আসামীদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় যে, তারা পরস্পর যোগসাজসে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য হেরোইন অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলা সহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবিদের নিকট তাদের চাহিদা অনুযায়ী বিক্রয় করে আসছে। আসামীদ্বয়ের বিরুদ্ধের টাঙ্গাইল জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ৮ (গ) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি