
প্রকাশ: ৯ মার্চ ২০২২, ৩:৫৬

সাভারের আশুলিয়ায় অবৈধভাবে বাসাবাড়িতে নেওয়া প্রায় ৫০০ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা। এছাড়া বকেয়া গ্যাস ভাড়া পরিশোধের জন্য একটি বুথ দিয়ে উত্তোলন করা হয়।
বুধবার (০৯ মার্চ) দিন ব্যাপী পরিচালিত অভিযানে আশুলিয়ার কাঠগড়ার পালোয়ান বাড়ি এলাকায় পরিচালিত অভিযানে এসব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।অভিযানের নেতৃত্ব দেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের সাভার জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম।
এব্যাপারে প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম জানান, বুধবার আশুলিয়ার পালোয়ান বাড়ি এলাকায় পরিচালিত অভিযানে আনুমানিক পাঁচশত বাসাবাড়িতে নেয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তিতাসের মূল লাইন থেকে অবৈধভাবে একটি অসাধু চক্র এসব সংযোগ প্রদান করেছে যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমরা প্রতিটি বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন সহ অবৈধ পাইপলাইন ও রাইজার জব্দ করেছি। এছাড়া বৈধ সংযোগ ব্যবহারকারিদের বকেয়া গ্যাস ভাড়া উত্তোলনের জন্য বুথ বসানো হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন-তিতাস গ্যাস টি এন্ড ডি কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপনন অফিসের উপ-ব্যবস্থাপক মোঃ আনিসুজ্জামান রুবেল প্রমুখ সহ তিতাসের কর্মচারীরা৷অভিযানে আশুলিয়া থানা পুলিশ নিরাপত্তার দ্বায়িত্ব পালন করেন। এছাড়া ৪০ জনের একটি দল দিনভর অভিযান চালায়।
কোনো ট্যাগ পাওয়া যায়নি